এক্সপ্লোর

করোনাকালে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ, আইসিএমআরে শুরু ভ্যাকসিনের ট্রায়াল

ন্যাশনাল মেডিক্যাল কলেজের ৩টি হস্টেলের ১০ জন চিকিত্‍সক পড়ুয়া ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।

সন্দীপ সরকার বিজেন্দ্র সিংহ, কলকাতা: করোনার মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ। শিশু থেকে চিকিত্‍সক পড়ুয়া- ডেঙ্গি আক্রান্ত হয়েছেন অনেকেই। তবে এরই মধ্যে স্বস্তির খবর দিয়েছে আইসিএমআর। ডেঙ্গির মোকাবিলায় শুরু হয়েছে ভ্যাকসিনের ট্রায়াল। 

শহরে দুই রোগের সাঁড়াশি আক্রমণ। একে করোনায় রক্ষা নেই, তার ওপর ডেঙ্গি দোসর। কলকাতায় বাড়ছে মশাবাহিত এই রোগের প্রকোপ। সূত্রের খবর, গত এক মাসে ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রায় ৩০ জন ভর্তি হয়েছেন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। ডেঙ্গির হাত থেকে রেহাই মেলেনি চিকিত্‍সকদেরও!

ন্যাশনাল মেডিক্যাল কলেজের ৩টি হস্টেলের ১০ জন চিকিত্‍সক পড়ুয়া ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। পার্ক সার্কাসের বেসরকারি শিশু হাসপাতালে গত কয়েক সপ্তাহে ৭০ জন ডেঙ্গি আক্রান্ত শিশুর চিকিত্‍সা হয়েছে। তবে এরই মধ্যে শুরু হয়েছে ডেঙ্গি ভ্যাকসিনের ট্রায়াল। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা পুরসভার ৭ নম্বর বরোর ৯টি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ বাড়ছে।  পার্ক সার্কাস, তিলজলা, তপসিয়া থেকে আসা ডেঙ্গি আক্রান্ত রোগদের ভিড় বাড়ছে বিভিন্ন হাসপাতালে। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলে ডেঙ্গির প্রকোপ দেখা দেওয়ায় অনেক পড়ুয়া বাড়ি ফিরে গেছেন। বিষয়টি কলকাতা পুরসভাকে হাসপাতালের তরফে জানানো হয়েছে। গত দু’দিনে হস্টেল মশার লার্ভা মারার তেল ছড়ানো হয়েছে।  

ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান পার্থপ্রতিম মুখোপাধ্যায়, বিভাগীয় প্রধান জানিয়েছেন, ডাক্তারি পড়ুয়ারা আক্রান্ত, ডেঙ্গি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। মশা মারার তেল ছড়ানো হয়েছে তবে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। 

দেশের বিভিন্ন রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগে কেন্দ্রও। এই উদ্বেগের মধ্যেও আশার কথা, Indian Council of Medical Research বা আইসিএমআর-এর ডিজি জানিয়েছেন, ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ডেঙ্গি ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চালাচ্ছে বেশ কয়েকটি ভ্যাকসিন নির্মাতা সংস্থা।   

এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় চিকিত্‍সকদের পরামর্শ, জ্বর হলেই চিকিত্‍সকের পরামর্শ নিতে হবে।  বাড়িতে যেন রোগীকে ফেলে রাখা না হয়। 

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত
বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত
Abhishek Banerjee: DJ-মামলায় কাল টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার এজলাসে শুনানি ?
DJ-মামলায় কাল টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার এজলাসে শুনানি ?
TMC News: 'কালীঘাট' বনাম 'ঋতব্রত-তৃণমূল', বিধানসভায় যেন নাটক, শিবিরের মধ্যেও কি তৈরি হচ্ছে শিবির ?
'কালীঘাট' বনাম 'ঋতব্রত-তৃণমূল', বিধানসভায় যেন নাটক, শিবিরের মধ্যেও কি তৈরি হচ্ছে শিবির ?
CM Suvendu Adhikari:
"চলুন না ব্রিগে়ডে যাই, দম আছে ?..", ২১ জুলাইয়ের আগে কাকে কটাক্ষ মুখ্য়মন্ত্রীর ?

ভিডিও

CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live
Abhishek Banerjee: অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, ফুটেজ সংরক্ষণের নির্দেশ
BJP News: 'রেলে শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না, শামসির রেললাইন উপড়ে দেওয়া হল',বললেন মুখ্যমন্ত্রী
Tmc News | ধর্মতলায় মাপজোক, 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE
Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা',মন্তব্য অগ্নিমিত্রা পালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget