এক্সপ্লোর

গার্ডেনরিচে এখনও জ্বলছে আগুন, ধ্বংসস্তুপে পরিণত ১০টি গুদাম

শনিবারের আগুন নেভাতে রবিবার সকালেও দমকলের ১০ টি ইঞ্জিনকে কাজে লাগাতে হয়।

পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য ও সুদীপ্ত আচার্য, কলকাতা: গার্ডেনরিচে এখনও ধিকিধিকি জ্বলছে আগুন। ১০ টি গুদাম সম্পূর্ণ ভস্মীভূত। শনিবারের আগুন নেভাতে রবিবার সকালেও দমকলের ১০ টি ইঞ্জিন নামাতে হয়। কীভাবে আগুন লাগল তার কারণ অনুসন্ধানে সোমবার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন দমকল মন্ত্রী। খতিয়ে দেখা হবে গোডাউনগুলির অগ্নিনির্বাপন ব্যবস্থা।

সব শেষ। ভস্মীভূত ১০টি গুদাম! গার্ডেনরিচ গোডাউনের কর্মীরা জানাচ্ছেন, 'আমরা কী করব, কী খাব, সামনে পুজো।' টানা একদিন আগুনের সঙ্গে লড়াই! রবিবার সকালেও আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখা যায়, গার্ডেনরিচের তারাতলা রোডে পোর্ট ট্রাস্টের জমিতে থাকা গোডাউনের আনাচ কানাচ থেকে।

ধোঁয়ায় তখনও অস্পষ্ট গোটা এলাকা! ঝাঁঝালো গন্ধে টেকা দায়। শনিবারের আগুন নেভাতে রবিবার সকালেও দমকলের ১০ টি ইঞ্জিনকে কাজে লাগাতে হয়। কুলিংডাউন প্রোসেস শুরু হওয়ার পরে বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী থাকায় মাঝে মাঝেই পকেট ফায়ার দেখা যায়। 

২৪ ঘণ্টা পরেও ধ্বংসস্তুপে পরিণত চারদিক, কুলিং ডাউন প্রোসেস চালালেও সামগ্রী দাহ্য বস্তু পকেট ফায়ার দেখা যাচ্ছে, গ্যাস কাটার দিয়ে কেটে ভেতরে ঢোকার চেষ্টা। দমকল আধিকারিক জানিয়েছেন, আমরা তো চেষ্টা করছি, গ্যাস কাটার দিয়ে ভেরতে ঢোকার চেষ্টা। শনিবার সকাল ১০টায় লাগা আগুন নিয়ন্ত্রণে না আসায় এবং প্রবল ধোঁয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ায় শনিবার মাঝরাতে আনা হয় পোর্টেবল টাওয়ার লাইট।

মধ্যরাত পেরিয়ে গেলেও জ্বলছে, ইলেকট্রিক সার্কিট বোর্ড, বিকট গন্ধ, ঝোড়ো হাওয়ায় কাজে অসুবিধা। এ দিকে, সোমবার গার্ডেনরিচ, নিমতলা ও ডানকুনির অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের ডিজিকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, গার্ডেনরিচে কীভাবে আগুন লাগল তার কারণ অনুসন্ধানে এদিন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন দমকল মন্ত্রী। 

দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, 'প্রাথমিকভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা দেখানো যায়নি, আগুন নিয়ন্ত্রণে, পকেট ফায়ার, বড় কিছু হতে পারত। যারা ভাড়া দেয় দেখা উচিত, ডিজিকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ, ডানকুনি, নিমতলার ঘটনায় রিপোর্ট। কী ব্যবস্থা নেওয়া হবে সিদ্ধান্ত মাস ঘুরলেই প্রাণের উৎসব!তার আগে এই বিপুল ক্ষতিতে মাথায় হাত এই গোডাউনের সঙ্গে যুক্ত মানুষদের। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Suvendu Adhikari: বিকাশরঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি সরাতে বললেন
বিকাশরঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি সরাতে বললেন

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget