এক্সপ্লোর

Gariahat Twin Murder: কাঁকুলিয়ায় গাড়ির চালককে খুনের পর সুবীর চাকীকে খুন করা হয়েছিল, খবর পুলিশ সূত্রে

গাড়ির চালককে খুনের পর একতলায় এসে সুবীরকে খুন করা হয়...

কলকাতা : কাঁকুলিয়া রোড জোড়া খুনের নেপথ্যে বড় কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কাঁকুলিয়ায় গাড়ির চালককে খুনের পর সুবীর চাকীকে খুন করা হয়েছিল। বাড়ির দরজা খুলে আততায়ীদের বাড়ি দেখান গাড়ির চালক। দোতলায় নিয়ে যাওয়ার পর গাড়ির চালককে খুন করা হয়। তখন একতলায় অপেক্ষা করছিলেন কর্পোরেট-কর্তা সুবীর চাকী। গাড়ির চালককে খুনের পর একতলায় এসে সুবীরকে খুন করা হয়। লুঠের জন্যই জোড়া খুন বলে জেরায় দাবি করেছে ধৃতরা। তবে লুঠের জন্য খুন হলেও বিশেষ কিছুই মেলেনি বলে জানিয়েছে তারা, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে।

এদিকে কাঁকুলিয়া রোডে জোড়া হত্যাকাণ্ডে আরও দু-জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগেই মিঠু হালদারকে গ্রেফতার করা হয়েছিল। এবার ধরা পড়ল বাপি মণ্ডল ও জাহির গাজি নামে আরও দু-জন। দু-জনেরই বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে। বাপি থাকত নাইয়াপাড়ায়। জাহিরের বাড়ি রামরামপুরে। 

লালবাজারের তরফে জানানো হয়েছে, মিঠু হালদারকে জেরা করে এদের নাম জানা যায়। টানা জিজ্ঞাসাবাদে খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। ধৃত বাপি মণ্ডলের স্ত্রী জানান, জাহির ফোন করেছিল, মিঠু হালদার ডেকে নিয়ে গেছিল।

কাঁকুলিয়া রোডে জোড়া হত্যাকাণ্ডে এই নিয়ে মোট তিনজন গ্রেফতার হল। তবে এখনও অধরা মূল অভিযুক্ত ভিকি-সহ তিনজন। কারণ সূত্রের দাবি, গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে জোড়া হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিল ৫ জন। তিনজন আততায়ীকে মিঠু হালদার এবং একজনকে কাজে লাগিয়েছিল তার ছেলে ভিকি। খুন করার জন্য ৩ জনকে ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মিঠু। খুনের জন্য ধারালো অস্ত্র কিনেছিল ছেলে ভিকি।

সূত্রের খবর, মিঠু ৩ জনকে কাজে লাগায়। ট্রেনে যাতায়াতের সূত্রে পরিচয়। অপরাধমূলক কাজে যুক্ত ছিল তারা। ৫০ হাজার টাকার প্রতিশ্রুতি দিয়েছিল। বাকি ২জনের একজন ভিকি। ভিকি ফার্নরোডে কাজ করত। সেখান থেকে একজনকে জোগাড় করে। মোট ৫।  

গড়িয়াহাটের মতো ব্যস্ত এলাকা! সেখানে বিকেল বেলায় তিন তলা বাড়িতে ঢুকে কর্পোরেট কর্তা ও তাঁর গাড়ির চালককে কুপিয়ে খুন! এই কাজ যে এক-দু’জনের পক্ষে সম্ভব নয়, তা প্রথম থেকেই বুঝতে পারছিলেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
Priyanka Gandhi Vadra: কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…
কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…

ভিডিও

SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা
R G Kar Case:
Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget