এক্সপ্লোর

ফ্ল্যাট থেকে সর্বস্ব লুঠ! পরিচারকের হাতেই কি খুন বাঙুরের মহিলা?

সোনার গয়না লুঠপাট করে কি খুন? তেমনই অনুমান পুলিশের।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত পাল, কলকাতা: বাঙুরের বি ব্লকে মহিলার রহস্যমৃত্যু। গলায় গামছা জড়ানো অবস্থায় মৃতদেহ উদ্ধার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে মহিলাকে। ঘটনার পর থেকে পলাতক পরিচারক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে লেকটাউন থানার পুলিশ।

শহরের বুকে ফের একাকী মহিলার রহস্যমৃত্যু। সোনার গয়না লুঠপাট করে কি খুন? তেমনই অনুমান পুলিশের। বুধবার সকালে বছর পঁয়ষট্টির এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঙুরের বি ব্লকে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম, দীপা মুখোপাধ্যায়।

আজ সকালে পরিবারের সদস্যরা আসেন, দেখেন দরজা বন্ধ রয়েছে, দুর্গন্ধ বেরোচ্ছিল, দরজা খুলে দেখা যায় ভিতরে দেহ পড়ে রয়েছে। স্থানীয় সূত্রে খবর, বাঙুরের ফ্ল্যাটে একাই থাকতেন মহিলা। মাসখানেক আগে মুম্বইয়ে একটি হোটেল-কর্মীর সঙ্গে পরিচয় হয় তাঁর। এরপর ওই হোটেল কর্মীকে নিয়ে বাড়ি ফেরেন মহিলা। নিযুক্ত করেন পরিচারকের কাজে।

প্রতিবেশীদের দাবি, কয়েক দিন ধরে দীপা মুখোপাধ্যায়ের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। খোঁজ নিতে এ দিন পরিবারের সদস্যরা ফ্ল্যাটে আসতেই চক্ষু চড়ক গাছ। দেখা যায় ঘরের মেঝেয় মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা।

গলায় গামছার ফাঁস লাগানো ছিল। পরিবারের দাবি, মহিলার সোনার গয়না লুঠ করা হয়েছে। মৃতার ছেলে তাপস মুখোপাধ্যায় জানিয়েছেন, 'ফোন অফ ছিল, খবর পেয়ে এসেছি, লুঠ চালিয়েছে।' মৃতার প্রতিবেশী অনিতা নাথ নামে এক মহিলার কথায়, 'বাইরে থেকে এক পরিচারক এনে রেখেছিলেন।' ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে মহিলাকে। 

বিধাননগর কমিশনারেট ডিসি উমেশ গণপত খাণ্ডেওয়ালা জানিয়েছেন, 'তদন্ত করছি, ময়নাতদন্ত হচ্ছে।' এদিকে, মহিলার রহস্যমৃত্যুর পর থেকেই বেপাত্তা পরিচারক। লেকটাউন থানা সূত্রে খবর, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পরিচারকের খোঁজ পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে বিল্ডিং সলগ্ন সিসি ক্যামেরার ফুটেজও। ব্যক্তিগত শত্রুতা? না কি লুঠের উদ্দেশ্যে খুন? তারই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget