এক্সপ্লোর

Joka-BBD Bag Metro Update : জট কাটিয়ে মাঝেরহাটে শুরু মেট্রোর গার্ডার বসানোর কাজ

Joka-BBD Bag Metro Update : এই কাজের জন্য আগামী ১৪ এপ্রিল অবধি মাঝেরহাট স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : জট কাটিয়ে অবশেষে মাঝেরহাটে (Majherhat) শুরু হল মেট্রোর (Metro) গার্ডার বসানোর কাজ। আগামী ২ সপ্তাহের মধ্যে গার্ডার বসানোর কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। তবে এই কাজের জন্য ১৪ এপ্রিল অবধি মাঝেরহাট রেল স্টেশন দিয়ে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

শহরতলির বাসিন্দাদের অপেক্ষা শেষ হওয়ার পথে আরও এক ধাপ। এবার মাঝেরহাটে শুরু হল মেট্রো লাইনের গার্ডার বসানোর কাজ। এই কাজের জন্য আগামী ১৪ এপ্রিল অবধি মাঝেরহাট স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

জোকা-বিবাদী বাগ মেট্রো রুটে অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন মাঝেরহাট। একসময় ঠিক হয়েছিল মোট ২টি পর্যায়ে ভাগ করে এই মেট্রো রুটের কাজ হবে। প্রথম পর্যায়ে জোকা থেকে মাঝেরহাট অবধি মেট্রোর লাইন পাতার কাজ করার কথা ছিল।

সেই মতো প্রাথমিক কাজকর্ম শুরুও হয়। কিন্তু, ২০১৮-র ৪ সেপ্টেম্বর বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। ফলে সেই সময় থেকে মেট্রোর কাজ বন্ধ হয়ে যায়। পরে মাঝেরহাটে নতুন ব্রিজ তৈরি হয়ে গেলেও বরফ গলেনি। বরং যেখানে নতুন ব্রিজ তৈরি হয়েছে, তার গা ঘেঁষেই বসেছে মেট্রোর পিলার। তা নিয়ে রেল ও রাজ্যের টানাপোড়েনও চলে। অবশেষে সেই সমস্যা মিটিয়ে জোকা-বিবাদী বাগ রুটের গুরুত্বপূর্ণ স্টেশন মাঝেরহাটে গার্ডার বসানোর কাজ শুরু করল মেট্রো।

মেট্রোর লাইনের গার্ডার বসানোর জন্য মাঝেরহাট স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের অনেকটাই ব্যবহার করা যাবে না। তাই আগামী ২ সপ্তাহ মাঝেরহাট স্টেশন দিয়ে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। মেট্রো কর্তৃপক্ষের আশা, ১৪ এপ্রিল অবধি গার্ডার বসানোর কাজ শেষ হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে মাঝেরহাট থেকে বিবাদী বাগ অবধি মেট্রো রুটের কাজ চলবে। এর মধ্যে মোমিনপুর ও ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের জন্য সেনার ছাড়পত্রের প্রয়োজন ছিল। সূত্রের খবর, সেই অনুমতিও পেয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড।

সব ঠিকঠাক থাকলে, ২০২৬ অবধি পূর্ণ পর্যায়ে চলবে জোকা বিবাদী মেট্রো। এমনটাই আশা মেট্রো কর্তৃপক্ষের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
Nayna Bandhyapadhyay : তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID
Tarak Singh On Mamata : মমতা নিয়ে এবার বিস্ফোরক তৃণমূলের হেভিওয়েট নেতা, বললেন 'ভয় পাই নাকি' !
মমতা নিয়ে এবার বিস্ফোরক তৃণমূলের হেভিওয়েট নেতা, বললেন 'ভয় পাই নাকি' !

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget