এক্সপ্লোর

Kalighat Temple : কালীঘাট মন্দিরে কাল থেকে গর্ভগৃহে ঢুকেই দেওয়া যাবে পুজো

যাতে বেশি ভিড়ভাট্টা না হয়, তাই পুণ্যার্থীদের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে

কলকাতা : শনিবার থেকে খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ঢুকে দেওয়া যাবে পুজো। করোনাকালে মন্দির খোলার পরও গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষেধ ছিল। কিন্তু অবশেষে ভক্তদের জন্য খুলে গেল গর্ভগৃহ। তবে যাতে বেশি ভিড়ভাট্টা না হয়, তাই পুণ্যার্থীদের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে।  একসঙ্গে ভিতরে ঢুকতে পারবেন ১০ জন।

একমাসের বেশি সময় বন্ধ থাকার পর ২২ জুন আবার খোলে কালীঘাট মন্দির। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারছিলেনই। তবে মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্তে তখন গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। 

গর্ভগৃহে ফুল-মিষ্টি নিয়েই দেওয়া যাবে পুজো। এতদিন ভক্তরা বাইরের দোকানগুলি থেকে ফুল কিনে গর্ভগৃহের বাইরে থেকে মাতৃদর্শন করতে পারছিলেন। তবে এবার আর মাতৃ মূর্তির কাছাকাছি পৌঁছাতে কোনও বাধা রইল না। মন্দির খোলা থাকবে সকাল ৬ থেকে বেলা ১২ পর্যন্ত। আবার বিকেল ৪ থেকে ৭ পর্যন্ত খুলবে মাতৃ মন্দির। 

এই মাসের শুরুতেই ছিল বিপত্তারিণী পুজো। তাতে বেস ভিড় জমে মন্দির প্রাঙ্গনে। লাইন দিয়ে দূরত্ববিধি মেনে ভক্তরা প্রবেশ করলেও, মন্দিরের বাইরে বিধিভঙ্গের ছবি ধরা পড়ে। কারও মুখে মাস্ক নেই, তো কোথাও গাদাগাদি ভিড়। পুজো উপলক্ষ্যে দোকানপাটও বসে প্রচুর। মানুষ করোনাভয় ভুলেই পুজো দিতে জড়ো হন। কেনাকাটাও করেন। এখন রাজ্যে করোনা পরিস্থিতি কিছুটা হলেও ভাল। এই সময় মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। মানুষ এখন কতটা সচেতনতা দেখায়, তা তো সময়ই বলবে। 

রাজ্যে দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে। ধীরে ধীরে শিথিল হচ্ছে কোভিড বিধিনিষেধ। অন্যদিকে বিভিন্ন পর্যটন স্থানে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। তবে এই ভিড়ে সংক্রমণ যাতে না বাড়ে সেকথা মাথায় রেখেই আগে-ভাগে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।  যেমন তারাপীঠ, কঙ্কালীতলা মন্দিরেও ব্যবস্থা নেওয়া হয়েছে। 

শান্তিনিকেতন, তারাপীঠ অথবা কঙ্কালীতলায় যেতে হলে এখন বাধ্যতামূলক করোনা পরীক্ষা। বীরভূমের তিনটি জায়গায় তৈরি হয়েছে ৬টি কিয়স্ক পয়েন্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget