এক্সপ্লোর

কামারহাটিতে অব্যাহত তরজা, মদন মিত্রর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য স্থানীয় ক্লাব কর্তৃপক্ষের

কামারহাটির মাঠে প্রোমোটিংয়ের অভিযোগ তুলে ফেসবুক লাইভ মদনের, তাঁর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের

ঋত্বিক মণ্ডল, পার্থপ্রতিম ঘোষ ও সমীরণ পাল, কলকাতা: কামারহাটির মেঘনাদ মাঠে প্রোমোটিংয়ের চক্রান্তের অভিযোগ তুলে ফেসবুক লাইভ মদন মিত্রের। অন্যদিকে, মদন মিত্রের অনুগামীদের বিরুদ্ধেই ক্লাবে তালা লাগানোর পাল্টা অভিযোগ তুলেছে মেঘনাদ স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

খেলার মাঠে প্রোমোটিংয়ের চক্রান্ত। ঘটনাস্থল, কামারহাটির মেঘনাদ স্পোর্টিং ক্লাবের মাঠ, এলাকায় যা মেঘনাদ মাঠ বলেই পরিচিত। শনিবার ফেসবুক লাইভে মদন মিত্রের এই বিস্ফোরক অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। 

কিন্তু সত্যিই কি খেলার মাঠে প্রোমোটারির চক্রান্ত হচ্ছে? চক্রান্ত হলে তার নেপথ্যে কে? এসব প্রশ্নের উত্তর পেতে, ঘটনাস্থলে যেতেই চক্ষুচড়কগাছ। যে মদন মিত্র মেঘনাদ মাঠে প্রোমোটারির চক্রান্তের অভিযোগ তুলেছেন, তাঁর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুলল স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ।

মেঘনাদ স্পোর্টিং ক্লাবের সভাপতি বিশ্বজিত্‍ চট্টোপাধ্যায়ের দাবি, এখানে কোনও প্রোমোটিংয়ের বিষয় নেই। যদি হয় তাহলে উনিই করছেন। প্রায় তিন বিঘা জমির ওপরে কামারহাটির মেঘনাদ মাঠ। ফুটবল খেলার এই মাঠ চারদিক থেকে ঘেরা। ১৯৫৫ সালে তৈরি ‘মেঘনাদ স্পোর্টিং ক্লাবে’র সদস্যরাই এই মাঠ দেখভাল করেন। কর্তৃপক্ষের দাবি, গত ৭ অক্টোবর মদন মিত্রের অনুগামীরা এই মাঠে ইলিশ উত্‍সব করার কথা বলেন। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, এই বিষয়ে তাদের একটি চিঠি দেওয়ার কথা বললেও, সেই চিঠি দেওয়া হয়নি। 

আরও অভিযোগ, সেই ইলিশ উত্‍সবের পরেই ক্লাবের গেট, এমনকি মাঠে প্রবেশের গেটেও তালা লাগিয়ে দিয়েছে মদন মিত্রের লোকজন। 

মেঘনাদ স্পোর্টিং ক্লাবের সভাপতি বিশ্বজিত্‍ চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলছেন, মদন মিত্রর লোকজন গেটে তালা দিয়ে চলে গিয়েছে। ক্লাবে তালা দিয়েছে। মদনের অনুগামী বুম্বা বলছে, মদন বললে ফেরত দেব। প্রোমোটিংয়ের কোনও গল্পই নেই এখানে। এখন তো মনে হচ্ছে, উনিই দখল করতে চাইছেন। এখানে কোনও প্রোমোটিংয়ের বিষয় নেই। হলে উনিই করছেন। মদন কাল যা বলেছে তা সত্যি নয়।

যদিও এদিন সকালে ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ পত্রপাঠ খারিজ করে দেন মদন মিত্র। তাঁর কথায়, দুষ্কৃতীরাজ তো এখনও আছে ওখানে। আমার কাছে চাবি নেই। যার কাছে চাবি আছে ফেরত দিয়ে দেব। মদন মিত্রকে প্রোমোটিং করতে লাগে না। দেখিয়ে দেব ক্লাবে কত অনুদান পেয়েছেন, কত টাকা খরচ করেছেন।

সন্ধেয় কামারহাটি যান মদন মিত্র। মেঘনাদ ক্লাব চত্বরে গিয়ে ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর মদন মিত্র বলেন, আমার কাছে খবর এসেছিল একটা প্রোমোটার চক্রান্ত করছে। তাই বলেছিলাম। নিজের হাতের পাঞ্জা কেটে নেওয়ার কথা বলেছিলাম। মাঠকে রক্ষা করব। এই ক্লাবের অবস্থা খারাপ। সব মিলিয়ে ফেসবুক লাইভে তোলা মদন মিত্রের অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে তরজা।

সেরা শিরোনাম

BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget