এক্সপ্লোর

Maa Flyover Update: চিনা মাঞ্জার বিপদ এড়াতে মা উড়ালপুল জাল দিয়ে ঘিরতে ছাড়পত্রের অপেক্ষায় কেএমডিএ

গত ৩ মাসে ১২ জন। মা ফ্লাইওভারের ওপর, চিনা মাঞ্জায় জখম হয়েছেন ১২ জন বাইক আরোহী। আর বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে প্রগতি ময়দান থানা এলাকার ওপরের অংশে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা:  চিনা মাঞ্জায় মরণফাঁদ। মা উড়ালপুলে একের পর এক দুর্ঘটনা। কলকাতা পুলিশের দাবি, দুর্ঘটনা কমাতে, কেএমডিএ-কে পুরো উড়ালপুল নেট দিয়ে ঘিরে ফেলতে আবেদন করা হয়। কিন্তু এখনও কাজ এগোয়নি। পাল্টা কেএমডিএ-র বক্তব্য এনিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি। টেকনিকাল এক্সপার্ট টিমের সবুজ সঙ্কেত মিললেই শুরু হবে কাজ।

গত ৩ মাসে ১২ জন। মা ফ্লাইওভারের ওপর, চিনা মাঞ্জায় জখম হয়েছেন ১২ জন বাইক আরোহী। আর বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে প্রগতি ময়দান থানা এলাকার ওপরের অংশে। এমনই দাবি কলকাতা পুলিশ সূত্রে। 

যেমন, পাপ্পু কুমার ঝা। লিলুয়ার বাসিন্দা, ২২বছরের এই যুবক রাখির দিন দিদির বাড়িতে যাচ্ছিলেন  রাখি পরতে। মা ফ্লাইওবারের ওপর আচমকা দুর্ঘটনা ঘটে। মাঞ্জা সুতোয় জড়িয়ে পিছলে পড়ে যান তিনি। চোখ, নাক কেটে যায়। রক্তাক্ত অবস্থায় যুবককে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাঞ্জার সুতোয় এতটাই ধার ছিল, যে হেলমেটের ওপরও দাগ বসে যায়। চিনা মাঞ্জায় জখম যুবক পাপ্পু কুমার ঝা বলেন, আমি বাইক চালিয়ে আসছিলাম। তখনই নাকের ওপর কেটে যায়। মাঞ্জায় জড়িয়ে যায়। 
 
মা উড়ালপুলে বারবার চিনা মাঞ্জায় বিপদ।কলকাতা পুলিশের দাবি, দুর্ঘটনা কমাতে, কেএমডিএ-কে পুরো উড়ালপুল নেট দিয়ে ঘিরে ফেলতে আবেদন করা হয়। পরীক্ষামূলকভাবে ফ্লাইওভারের দু’দিকে ২৫ ফুট করে ফেন্সিং-ও দেয় কেএমডিএ। পুলিশ সূত্রে দাবি, তাতে দেখা গেছে, ওই অংশে দুর্ঘটনা কমেছে। পুরো অংশে নেট লাগানো নিয়ে দফায় দফায় পুলিশ ও কেএমডিএ-র মধ্যে বৈঠক হয়েছে। কিন্তু, কাজ এগোয়নি বলে অভিযোগ কলকাতা পুলিশের। এখন তাই পুলিশই লাঠি হাতে উড়ালপুলের ওপর নজরদারি চালাচ্ছে। 

কেএমডিএ-র তরফে জানানো হয়েছে, উড়ালপুলের দু’ধারে নেট লাগানো নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি হয়েছে। সেতুর পুরোটা নেট দিয়ে ঘিরলে, তা সেতুর স্বাস্থ্যে কোনও প্রভাব ফেলবে কিনা কিম্বা সেতুর ভারবহনে কোনও সমস্যা হবে কিনা, তা জানতে, এই রিপোর্ট কেএমডিএ-র টেকনিকাল এক্সপার্ট টিমের কাছে পাঠানো হয়েছে।  তাঁদের কাছ থেকে সবুজ সঙ্কেত মিললেই, নেট লাগানোর কাজ শুরু করবে কেএমডিএ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget