এক্সপ্লোর

Kolkata: ফ্ল্যাটে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ রিজেন্ট পার্কে, গ্রেফতার ১

ফ্ল্যাটে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ রিজেন্ট পার্কে। গতকাল চণ্ডীঘোষ রোডের একটি ফ্ল্যাটে তরুণীকে ডাকেন অভিযুক্ত যুবক। সেই সময় ফ্ল্যাটটি ফাঁকা ছিল। তরুণী সেখানে গেলে তাঁকে ধর্ষণের চেষ্টা করে সে।

হিন্দোল দে, কলকাতা: রিজেন্ট পার্ক থানা এলাকা থেকে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক তরুণী।

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী ও ধৃত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, দু’জনেই পূর্ব পরিচিত। কলকাতার হরিদেবপুর এলাকায় একসঙ্গে আগে থাকতেন বলেও অভিযোগ দায়ের করার সময় জানিয়েছেন সেই তরুণী। যদিও এখন সেই তরুণী ও তাঁর পরিবার বিজয়গড় এলাকায় থাকেন।

ধৃতের নাম মহম্মদ সরফরাজ আলম। বাড়ি বিহারের মুঙ্গেরে। তাঁর বিরুদ্ধে অভিযোগ গতকাল চণ্ডীঘোষ রোডের একটি ফ্ল্যাটে তরুণীকে ডাকেন সেই অভিযুক্ত যুবক। সেই সময় ফ্ল্যাটটি ফাঁকা ছিল। তরুণী সেখানে গেলে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন সেই অভিযুক্ত যুবক।

অভিযুক্ত যুবক একটি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। ২০১৯ সালে  হরিদেবপুর থানা এলাকায় থাকার সুবাদে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার সঙ্গে তরুণীর পরিচয় হয়। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রিজেন্ট পার্ক থানা এলাকার একটি কলেজে পড়তেন। পরে অভিযোগকারিণী বিজয়গড় এলাকায় চলে আসেন।

পরিবার সূত্রে খবর, সম্প্রতি তরুণীর বিয়ে ঠিক করা হয়। তাই সেই তরুণী ইদানীং এড়িয়ে যেতেন অভিযুক্তকে। কিন্তু এতেই দুই পক্ষের মধ্যে বিবাদ হয়। তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করতে চাইছিলেন না সেই অভিযুক্ত যুবক। এরপই ফাঁকা ফ্ল্যাটে তরুণীকে ডাকেন অভিযুক্ত যুবক।

বুধবার সকালে রিজেন্ট পার্ক থানায় দায়ের হয় অভিযোগ। এদিনই চণ্ডীঘোষ রোডের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে। ধৃতকে আগামী ১৭ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। 

সম্প্রতি শহরের বুকে এমন ধর্ষণের অভিযোগ এই নতুন নয়। কিছুদিন আগেই গার্ডেনরিচ থানার পাহাড়পুর রোডে এক তরুণীকে হাত-পা বেঁধে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। গণধর্ষণ করে লুঠপাটের অভিযোগ উঠেছিল একদলের বিরুদ্ধে। এমনকী সেদিনও বাড়িতে একাই ছিলেন সেই তরুণী। তাঁকে ধর্ষণের পর নগদ অর্থ, সোনার গয়না, দামি সামগ্রী সব লুঠ করে নিয়ে চলে গিয়েছিল অভিযুক্তরা। পরপর এমন ঘটনায় মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল

ভিডিও

Rejinagar By Poll News: শক্তিপুরে Humayun Kabir-র বাড়ির সামনে Drone উড়িয়ে চলছে নজরদারি |
Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget