এক্সপ্লোর

গঙ্গায় ভেসে আসা মৃতদেহ ঘিরে রহস্য, শ্বাসরোধ করে খুন, জানা গেল ময়নাতদন্তের রিপোর্টে

দন্তকারীদের অনুমান, বেশিদিন আগে ওই ব্যক্তিকে খুন করে গঙ্গায় দেহ ভাসানো হয়নি। মৃতের পরিচয় জানার জন্য কলকাতা ও আশপাশের থানার মিসিং ডায়রি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কলকাতার গঙ্গায় বার্ন স্ট্যান্ডার্ড ঘাটে ভেসে আসা এক ব্যক্তির মৃতদেহ ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, মারধরের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।  গত ২ জুলাই ওই দেহ ভেসে আসে। তাঁর পরিচয় জানার জন্য আশপাশের থানার মিসিং ডায়রি খতিয়ে দেখা হচ্ছে।

করোনা পরিস্থিতিতে গঙ্গায় মৃতদেহ ভেসে আসার ঘটনা অবাক করার মতো বিষয় নয়। উত্তরপ্রদেশ থেকে ভাসিয়ে দেওয়া দেহ নিয়ে আলোড়নও হয়েছে দেশজুড়ে। কিন্তু গত ২ জুলাই কলকাতায় গঙ্গার বার্ন স্ট্যান্ডার্ড ঘাটে যে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ ভেসে এসেছে, তাঁর ময়নাতদন্তের রিপোর্টের পর দানা বেঁধেছে রহস্য। 

রবিবারই পুলিশের হাতে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট।  পুলিশ সূত্রে দাবি, সেই রিপোর্টে বলা হয়েছে বছর ৪৫ এর ওই ব্যক্তিকে প্রথমে মারধর তারপর গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। 

ওই ব্যক্তির পরনে ছিল টি শার্ট ও ট্রাউজার্স। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরিচয় জানাই এখন পুলিশের কাজ।উত্তর বন্দর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত খুনের মামলা দায়ের করেছে।  

পুলিশ সূত্রে খবর, দেহ যখন উদ্ধার হয় তখনও তাতে পচন ধরেনি।  এর থেকে তদন্তকারীদের অনুমান, বেশিদিন আগে ওই ব্যক্তিকে খুন করে গঙ্গায় দেহ ভাসানো হয়নি। 

মৃতের পরিচয় জানার জন্য কলকাতা ও আশপাশের থানার মিসিং ডায়রি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 

উল্লেখ্য, কিছুদিন আগে উত্তরপ্রদেশ ও বিহারে অসংখ্য মরদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। যে দেহগুলোর দায় নেয়নি কেউই। ভাসতে ভাসতে ভিন রাজ্য থেকে মৃতদেহ ভেসে আসতে পারে বাংলায়, এ কথা ভেবে আগাম প্রস্তুতি নিয়েছিল রাজ্য সরকার। মৃতদেহ ভেসে এলে তা উদ্ধার করে সমস্ত সাবধানতা অবলম্বন করার পাশাপাশি সম্মানের সঙ্গে মৃতদেহগুলির অন্ত্যোষ্টির ব্যবস্থা করেছিল রাজ্য প্রশাসন। গঙ্গার জলে ভেসে আসা দেহগুলি হয়তো কোভিড রোগীদেরই, সেই কথা মাথায় রেখেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কার বিষয়টি মাথায় রেখেই যাবতীয় পদক্ষেপ নিয়েছিল প্রশাসন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও অনড় BJP-র অনন্ত মহারাজ
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও অনড় BJP-র অনন্ত মহারাজ
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget