এক্সপ্লোর

Kolkata Nurse Protest: এসএসকেএমে নার্সদের বিক্ষোভ, এক্সাইড মোড়ে অবরোধ

Kolkata Nurse Protest: বেতন বৈষম্য, বদলির প্রতিবাদে নার্সদের আন্দোলন। এসএসকেএম হাসপাতাল থেকে তাঁরা এক্সাইড মোড় যাবেন। ফের মিন্টো পার্ক হয়ে এসএসকেএমে (SSKM) ফিরবে এই মিছিল। 

কলকাতা: এসএসকেএমে (SSKM) অব্যাহত নার্সদের বিক্ষোভ। ১৫ দিনে পড়ল নার্সদের এই বিক্ষোভ-আন্দোলন। বেতন বৈষম্য ও বদলির প্রতিবাদে আজ মিছিলে সামিল হন বিক্ষোভকারী নার্সেরা। এসএসকেএম হাসপাতাল থেকে তাঁরা এক্সাইড মোড় যাবেন। ফের মিন্টো পার্ক হয়ে এসএসকেএমে ফিরবে এই মিছিল। 

এর আগে, এসএসকেএম (SSKM) হাসপাতাল চত্বরে মাইক বাজিয়ে নার্সদের আন্দোলন সম্পর্কে রিপোর্ট দিতে দুদিন সময় চাইল রাজ্য। হাসপাতাল চত্বরে নার্সদের আন্দোলন নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা ইউথ ফ্রন্ট নামে একটি সংগঠন হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছে। তাদের আবেদনে বলা হয়েছে, হাসপাতাল চত্বরে এই ধরনের আন্দোলন চলতে পারে না। এতে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে। নার্সদের সংগঠনের বক্তব্য, পে স্কেল নিয়ে দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে তাঁরা এই পথ নিয়েছেন। আগামী সোমবার রাজ্য রিপোর্ট দিলে তারপর পরবর্তী শুনানি। 

এর আগে, অন্যান্য সরকারি কর্মীদের মতো সমহারে বেতনের দাবিতে ও আন্দোলনে অংশ নেওয়া ৩৫ জনকে বদলির প্রতিবাদে নার্সেস ইউনিটি (Nurses Unity) ডাক দিয়েছিল এদিনের মহামিছিলের। রবীন্দ্র সদন (Rabindra Sadan), বিড়লা তারামণ্ডল (Birla) ঘুরে মিছিল শেষ হয় এসএসকেএমে (SSKM)। কিছুক্ষণের জন্য অবরোধ করা হয় রবীন্দ্র সদন মোড়।  

উল্লেখ্য, বেতন বৈষম্য, আচমকা বদলির প্রতিবাদে এসএসকেএমে অনশনের চতুর্থ দিনে অসুস্থ ২ নার্স, দাবি আন্দোলনকারীদের। অনুরোধ সত্ত্বেও স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টিম আসেনি বলে অভিযোগ। আন্দোলনকারী নার্সরা এর প্রতিবাদে হাঁটলেন মিছিলে। বেতন বৈষম্য, আচমকা বদলির প্রতিবাদে গত কয়েকদিন ধরে এসএসকেএমে অনশন করছেন আন্দোলনরত নার্সদের একাংশ।

এদিকে কিছুদিন আগেই একটি অমানবিক ছবি ধরা পড়েছিল এসএসকেএমের। হাসপাতালের বাইরে যন্ত্রণায় কাতরাচ্ছেন ক্যানসার আক্রান্ত রোগী। গত আটদিন ধরে এসএসকেএমের (SSKM) মেন বিল্ডিংয়ের উল্টোদিকে মাটিতে এভাবেই পড়ে রয়েছেন তিনি। পরিবারের অভিযোগ, আউটডোরে দেখানোর পরও এখনও পর্যন্ত কোনও চিকিৎসা মেলেনি। হয়নি ভর্তির ব্যবস্থাও। জেলা হাসপাতাল, জেলার মেডিক্যাল কলেজ ঘুরে এসএসকেএমে আসার পরও কোনও চিকিৎসা মিলছে না বলে অভিযোগ। 

 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget