এক্সপ্লোর

KMC: কলকাতা পুর এলাকায় সম্পত্তির মিউটেশনে প্রসেসিং ফি ও প্রথম সার্টিফিকেটের জন্য ফি-তে ছাড়

পুরসভা সূত্রে খবর, এবার থেকে লাগবে না প্রসেসিং ফি।দিতে হবে না প্রথম সার্টিফিকেটের ফিও।তবে, দ্বিতীয়বার বা তারপরে মিউটেশনের সার্টিফিকেট তুলতে গেলে দিতে হবে চার্জ।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: এবার কলকাতা পুর এলাকায় সম্পত্তির মিউটেশনের ক্ষেত্রে আরও কিছুটা ছাড়ের ঘোষণা করল পুরসভা। লাগবে না প্রসেসিং ফি ও প্রথম সার্টিফিকেটের জন্য ফি।

প্রোমোটারের সঙ্গে এগ্রিমেন্ট, ব্যাঙ্কঋণ পাওয়া থেকে রেজিস্ট্রেশন.... এই সব ঝামেলা মিটিয়ে নতুন বাড়ি তৈরি করা বা ফ্ল্যাট কেনার পর যে কথাটা আর মাথায় থাকে না, তা হল মিউটেশন। 

বেশ কিছুদিন পর যখন তা করা হয়, তখন চেপে বসে বকেয়া করের বোঝা। এই অবস্থায় মিউটেশনে শহরবাসীকে উত্সাহিত করে তুলতে আরও ছাড়ের ঘোষণা করল কলকাতা পুরসভা।পুরসভা সূত্রে খবর, এবার থেকে লাগবে না প্রসেসিং ফি।দিতে হবে না প্রথম সার্টিফিকেটের ফিও।তবে, দ্বিতীয়বার বা তারপরে মিউটেশনের সার্টিফিকেট তুলতে গেলে দিতে হবে চার্জ।

শনিবার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি জানান, পুরসভার কাজ পরিচালনার সুবিধার জন্যই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে।পূর্ণাঙ্গ বাজেটে পানীয় জল-সহ অন্যান্য খাতে বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে। তবে পুরসভার তরফে জানানো হয়েছে, বুস্টার পাম্পিং স্টেশনের জন্য অতিরিক্ত ২১০ কোটি টাকা ব্যয় করা হবে।

উল্লেখ্য, কলকাতা পুরসভার পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু পুরসভা নির্বাচন হয়নি। রাজ্যের বিভিন্ন পুরসভাগুলিতেও নির্বাচন বকেয়া রয়েছে। কলকাতা পুরসভায় পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হিসেবে কাজ করছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। পুর প্রশাসকমণ্ডলী কলকাতা পুরসভার কাজকর্ম পরিচালনা করছে।  এর আগে দু দফায় অন্তবর্তী বাজেট পেশ করা হয়েছিল। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হল। ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুরসভার কাজকর্ম চালানোর ক্ষেত্রে সুবিধার জন্যই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। সেইসঙ্গে সম্পত্তি মিউটিশনের ক্ষেত্রেও একাধিক ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে পুরসভার পক্ষ থেকে।

গত জুলাই মাসে কলকাতায় 'দুয়ারে পুরসভা'র কথা জানানো হয়েছিল। 'দুয়ারে পুরসভা' প্রসঙ্গে  ফিরহাদ বলেছিলেন যে,  ঘরে বসেই হবে মিউটেশনের কাজ। অ্যাসেসমেন্টের কাজ হবে ঘরে বসে।"

 

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget