এক্সপ্লোর

Kolkata: অক্সিজেন সিলিন্ডার নিয়ে অনলাইনে প্রতারণা, কলকাতা থেকে গ্রেফতার ৩

পুলিশের দাবি, করোনাকালে অনলাইনে অক্সিজেন সিলিন্ডার ডেলিভারির নামে টাকা নেয় অভিযুক্তরা।

আবির দত্ত ও প্রবীর চক্রবর্তী, কলকাতা: অক্সিজেন সিলিন্ডার দেওয়ার নামে অনলাইনে প্রতারণার অভিযোগে বেহালার সরশুনা থেকে ৩ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। পুলিশের দাবি, করোনাকালে অনলাইনে অক্সিজেন সিলিন্ডার ডেলিভারির নামে টাকা নেয় অভিযুক্তরা। লক্ষাধিক টাকা প্রতারণা করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে গতকাল সরশুনা থেকে ৩ জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। প্রতারণায় কাজ করছে একটি চক্র, এমনটাই সন্দেহ পুলিশের। তবে চক্রের বাকিদের সন্ধান চলছে।

ঠিক কী অভিযোগ? 

অক্সিজেন সিলিন্ডার পাইয়ে দেওয়ার নামে দিল্লির একাধিক বাসিন্দাকে প্রতারণার অভিযোগ।  দিল্লি পুলিশের একটি টিম শহরে এসে সরশুনা এলাকা থেকে গ্রেফতার করল ৩ জনকে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কয়েকমাস আগেও দেশের বিভিন্ন রাজ্যে অক্সিজেনের চাহিদা ছিল তুঙ্গে।  অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার করেছে মানুষ! অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেই পরিস্থিতিতে দিল্লির কয়েকজন বাসিন্দাকে অক্সিজেন সিলিন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ কলকাতার ৩ বাসিন্দার বিরুদ্ধে।  

অনলাইনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত ৩ জনকে সরশুনা থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ৩ অভিযুক্ত সৌমেন মণ্ডল, শানু নন্দী এবং উত্‍পল ঘোষাল বেহালা সরশুনা এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে অক্সিজেন সিলিন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণার একাধিক অভিযোগ জমা পড়ে দিল্লি পুলিশের কাছে। যে ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারণার টাকা জমা পড়েছে, তার হদিশও পায় পুলিশ।            

এরপর দিল্লি পুলিশের তরফে যোগাযোগ করা হয় কলকাতা পুলিশের সঙ্গে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সরশুনার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে দিল্লি ও কলকাতা পুলিশের একটি টিম  অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে। এই চক্রে আরও কেউ জড়িত কি না, ধৃতদের জেরা করে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget