এক্সপ্লোর

কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নয়, কসবার ক্যাম্পে সম্ভবত হাম বা BCG ভ্যাকসিন দেওয়া হয়েছিল!

করোনার ভ্যাকসিনের মতো দেখতে এই ভায়ালে ভ্যাকসিনেশন চললেও এই ভ্যাকসিন করোনার নয় বলেই দাবি করেছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন কেন্দ্রে দেওয়াই হয়নি কোভিশিল্ড কিংবা কোভ্যাক্সিন। কসবা প্রতারণা কাণ্ডে এমনই বিস্ফোরক দাবি করল কলকাতা পুরসভার। এ প্রসঙ্গে ডেপুটি সিএমওএইচ জানিয়েছেন, সাধারণত কোভিশিল্ড ভ্যাকসিনের ভায়ালে ব্যাচ নম্বর, এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে। তবে দেবাঞ্জনের অফিস থেকে উদ্ধার হওয়া ভায়ালের কোনওটাতেই ছিল না ব্যাচ নম্বর, এক্সপায়ারি ডেট। ছিল না ম্যানুফ্যাকচারিং ডেটও। শিশির আয়তনও তুলনামূলক ছোট এবং লেখা ছিল না কোম্পানির নম্বরও।

করোনার ভ্যাকসিনের মতো দেখতে এই ভায়ালে ভ্যাকসিনেশন চললেও এই ভ্যাকসিন করোনার নয় বলেই দাবি করেছেন বিশেষজ্ঞরা। করোনার নামে সম্ভবত হাম কিংবা বিসিজির ভ্যাকসিন দেওয়া হয়েছিল এতদিন। করোনার ভ্যাকসিনের বদলে কোনও মিক্সড ভ্যাকসিন অর্থাৎ পাউডারে জল মিশিয়ে চলছিল ভ্যাকসিনেশন। করোনার এমন কোনও ভ্যাকসিন নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। করোনার কোনও ভ্যাকসিনই পাউডারের সঙ্গে জলীয় পদার্থ মিশিয়ে দেওয়ার নিয়ম নেই। প্রাথমিক তদন্তে এমনটাই জানাচ্ছেন পুরসভার স্বাস্থ্য কর্তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভ্যাকসিন প্রতারণাকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবকে নিয়ে কসবায় তাঁর অফিসে হানা দেয় পুলিশ, সঙ্গে ছিল ফরেন্সিক দল। তল্লাশি চালিয়ে তাঁর অফিস থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ভায়াল। পাশাপাশি উদ্ধার হয়ছে মাস্ক, স্যানিটাইজার, ওষুধ, নথি এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম। পাশাপাশি, পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত যে সমস্ত ভায়াল সংগ্রহ করা হয়েছে, সেগুলো মেয়াদ উত্তীর্ণ নয়। কিন্তু আসল না নকল, তা নিয়ে সংশয় থাকায় পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা ভ্যাকসিন ল্যাবে পাঠানো হয়েছে। 

কসবার ভ্যাকসিনের ক্যাম্পের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এদিন দেবাঞ্জনকে জেরায় তদন্তকারীরা জানতে চান, কী কারণে ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন? কাদের ভ্যাকসিন দেওয়া হয়েছিল? কারা ক্যাম্পের আয়োজন করেছিল? টাকার জোগান কোথা থেকে হচ্ছিল? ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করছিলেন দেবাঞ্জন? ভুয়ো পরিচয়পত্র নিয়ে আর কী কী করেছিলেন ওই যুবক? আর কেউ এই ঘটনায় যুক্ত কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। গতকালই প্রতারণাকাণ্ডের তদন্তভার নিয়েছে লালবাজারের গোয়েন্দা শাখা। 

ইতিমধ্যেই যাঁরা টিকা নিয়েছেন তাঁরা জানাচ্ছেন, ভ্যাকসিন বের করতে দেখেননি তাঁরা। ফোন নিয়েও সেন্টারের ভেতরে যাওয়ার অনুমতি মেলেনি। সবমিলিয়ে কসবার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণের মধ্যেও। এই ক্যাম্প থেকে কারা টিকা নিয়েছিলেন, তার তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। কসবা নিউ মার্কেটে পুরসভার তরফে ক্যাম্প করা হয়েছে। সেখানে এসে শারীরিক সমস্যার কথা জানাচ্ছেন ভ্যাকসিন গ্রহীতারা। পরীক্ষা করে তাঁদের প্রয়োজনীয় ওষুধ দিচ্ছেন পুরসভার মেডিক্যাল অফিসাররা। কসবায় দেবাঞ্জনের ভ্যাকসিন ক্যাম্পে যারা টিকা দিয়েছেন, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে গড়া হয়েছে কমিটি।

সেরা শিরোনাম

Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget