এক্সপ্লোর

Mahakumbh 2025: প্রিয়জনের ফেরার অপেক্ষায় প্রহর গুনছে পরিবার, মহাকুম্ভে গিয়ে মৃত্যু রাজ্যের ৫ বাসিন্দার ! 'মাকে খুঁজে পাচ্ছি না..'

Mahakumbh Stampede 2025: ভিড়ের ধাক্কায় কুম্ভমেলায় হারিয়ে গিয়েছেন অনেকে, প্রিয়জনের ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন পরিবারের সদস্যরা

শান্তনু নস্কর, সুদীপ চক্রবর্তী ও সৌমেন চক্রবর্তী, কলকাতা: কেউ স্নান সেরেছিলেন, কেউ স্নানের জন্য গিয়েছিলেন ঘাটে। হঠাৎ আসা ভিড়ের ধাক্কায় কুম্ভমেলায় হারিয়ে গিয়েছেন অনেকে। প্রিয়জনের ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন পরিবারের সদস্যরা। দ্বারস্থ হয়েছেন প্রশাসনের। মহাকুম্ভে গিয়ে মৃত্যু হয়েছে এ রাজ্যের ৫ বাসিন্দার। 
 
এখনও খোঁজ নেই বহু মানুষের। মানুষের হাটের মাঝে যাঁরা হারিয়ে গিয়েছেন। কুম্ভস্নানে গিয়ে নিখোঁজ দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বাসিন্দা গীতা মণ্ডল (৬০)। ছেলেকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে পাড়ি দিয়েছিলেন তিনি! গোসাবা নিখোঁজ পুণ্যার্থীর ছেলে  গৌরাঙ্গ মণ্ডল বলেন , ওখান থেকে স্নান সেরে ফেরার পথে রাস্তায় জ্যামের কারণে, মায়ের হাত আমার থেকে আলাদা হয়ে যায়। সেখান থেকে মাকে খুঁজে পাচ্ছি না। এখানকার থানায় আমাদের না, ঠিকানা লিখে নিয়েছে, কিন্তু ঠিকমতো সাহায্য পাচ্ছি না। এখানকার পুলিশ অফিসারেরাও ঠিকঠাক সাহায্য করছে না আমাদের সঙ্গে। সেই থেকে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি।  

অমৃতস্নানে গিয়ে নিখোঁজ উত্তর দিনাজপুরের ডালখোলা থানার চাঁদগোলার এক বাসিন্দাও। নাম ধীরেন মজুমদার (৭৫) । নিখোঁজ পুণ্যার্থীর মেয়ে  পল্লবী মজুমদার বলেন, ৫টা নাগাদ ওখানে স্নান করে। স্নান করে ওঠার পর একটা ভিড় আসে। সেই ভিড়ের সবাই এলোমেলো হয়ে গেছে। সবাই ঠিক জায়গায় পৌঁছে গেছে, আমার বাবা পৌঁছতে পারেনি। এখন কোনও খবরই নেই।' নিখোঁজ পুণ্যার্থীর ছেলে   বিশ্বজিৎ মজুমদার বলেন, 'মিসিং ডায়েরি এখানে গিয়েছিলাম ডালখোলা থানায় করার জন্য। সেখানে বলে- যেখানে হারিয়েছে, সেখানেই মিসিং ডায়েরি করতে হবে।

 আরও পড়ুন, হয়নি ময়নাতদন্ত, নেই ডেথ সার্টিফিকেট, এই অবস্থাতেই কুম্ভে প্রিয়জনের নিথর দেহ ফেরত পাচ্ছে পরিবার !

কুম্ভমেলায় শাহি স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন, মালদা শহরের উত্তর কৃষ্ণপল্লির বাসিন্দা অনিতা ঘোষ (৬০)। প্রয়াগরাজে গিয়ে নিখোঁজ বীরভূমের দুই মহিলাও। দুবরাজপুরের মেটালা গ্রামের পূরবী গোপ(৬৫) এবং গুরুদাসী সিংহ (৬০)। সোমবার তাঁদের পুণ্যস্নান করার কথা ছিল। স্নানঘাট পর্যন্ত সকলে একসঙ্গে থাকলেও স্নানের সময় হুড়োহুড়িতে নিখোঁজ হয়ে যান পূরবী ও গুরুদাসী। সমরেশ বসু লিখেছেন, বৈচিত্র্যের সন্ধান, আমাদের মনেরই সন্ধান। মানুষ খোঁজার ছলে আমরা মন খুঁজি।  সেই সন্ধান এখনও শেষ হয়নি। হারিয়ে যাওয়া প্রিয় মানুষের জন্য মন ভালো নেই অসংখ্য পরিবারের। প্রতীক্ষার প্রহর যেন শেষ হতেই চায় না!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget