এক্সপ্লোর

Mahakumbh Stampede 2025: হয়নি ময়নাতদন্ত, নেই ডেথ সার্টিফিকেট, এই অবস্থাতেই কুম্ভে প্রিয়জনের নিথর দেহ ফেরত পাচ্ছে পরিবার !

Mahakumbh Stampede 2025 Horrible Allegation On Yogi Government: আর্থিক সাহায্য় না দিতেই মৃতের সংখ্য়া লুকোতে চাইছে যোগী সরকার? বিস্ফোরক অভিযোগ বাংলার স্বজন হারাদের !

ব্রতদীপ ভট্টাচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায়, করুণাময় সিংহ, কলকাতা: করা হয়নি ময়নাতদন্ত, দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেট। এরকম অবস্থাতেই, কুম্ভে যাওয়া প্রিয়জনের নিথর দেহ ফেরত পাচ্ছেন পরিজনরা। প্রশ্ন উঠছে, তবে কি ২৫ লক্ষ করে আর্থিক সাহায্য় না দিতেই মৃতের সংখ্য়া লুকোতে চাইছে উত্তরপ্রদেশ সরকার? অন্তত তেমনটাই মনে করছে এরাজ্যের স্বজন হারা মানুষগুলি। এদিকে ডেথ সার্টিফিকেট না পেয়ে মৃতদেহ সৎকার করাতে পারছে না পরিবার। এই পরিস্থিতিতে আশ্বাসের রাজ্য় বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, এরাজ্যের মৃতদের ডেথ সার্টিফিকেট পাইয়ে দিতে, যোগী সরকারের সঙ্গে কথা বলবেন তিনি।

পুণ্য করতে গিয়েছিলেন প্রয়াগরাজে। বাড়িতে ফিরল প্রাণহীন দেহ। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ৫ জনের মৃত্যু হয়েছে। যার জেরে মেলার প্রস্তুতিতে খামতি থেকে শুরু করে, বিপর্যয়ের পর মৃতের সংখ্য়া লুকোনোর মতো গুরুতর অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্য়নাথের সরকারের বিরুদ্ধে। এরইমধ্য়ে নতুন এক বিতর্কও তৈরি হয়েছে। ময়নাতদন্ত না করিয়েই মৃতদেহ পাঠিয়ে দেওয়া হচ্ছে ভিন রাজ্যে পরিবারের কাছে। এমনকী ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি।এই বিস্ফোরক অভিযোগ করেছেন বাংলার মৃত পূণ্যার্থীদের পরিবার। 

বৈষ্ণবনগরের বাসিন্দা মৃত অমিয় সাহার বন্ধু  অভিজিৎ সাহা বলেছেন, 'ওরা বলল, এখান থেকে চলে যান আপনারা। এখানে কোনওকিছু দেওয়া হবে না, চলে যান এখান থেকে। না গেলে আপনাদেরই সমস্যা আছে।' উত্তরপ্রদেশ সরকার ২৫ লক্ষ করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে। রেকর্ড রাখলে, সেই টাকা দিতে হবে। কী মনে করছেন? এই কারণেই কি রেকর্ড রাখা হচ্ছে না? এবিপি আনন্দ এর প্রশ্নে ,উত্তর এল,'  হয়তো এই জন্য রেকর্ড দিতে চাইছে না।'

 একইরকম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন জামুড়িয়ার বাসিন্দা মৃত বিনোদ রুইদাস ও শালবনির ঊর্মিলা ভুঁইয়ার পরিবারও। মৃত ঊর্মিলা ভুঁইয়ার নাতনি   মৌমিতা মাহাতো বলেন, আমি বলেছিলাম, ময়নাতদন্ত করুন বা ওষুধ দিয়ে দিন। আমরা এতদূর পথ নিয়ে যাব তো। তারা বললেন, এসব কাজে এসব হয়। আর এখন সময়ও নেই এসব করার।'

 এদিন আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে, জামুডিয়ার বিনোদ রুইদাসের মৃতদেহের। নিয়ম অনুযায়ী ডেথ সার্টিফিকেট না থাকলে শ্মশানে মৃতদেহ দাহ করা যায় না। তাই বিপাকে পড়তে হয়েছে বিজয়গড়ের বাসিন্দা বাসন্তী পোদ্দারের পরিবারকেও। তাঁকে সৎকার করার জন্য ক্রিমেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে এম আর বাঙুর হাসপাতাল থেকে। এরপর শুক্রবার কাটাপুকুরে ময়নাতদন্তের পর তাঁর দেহ দাহ করা হয়েছে।
 
মৃত বাসন্তী পোদ্দারের ছেলে সুরজিৎ পোদ্দার বলেন, আর্থিক সাহায্য দিতে না চাওয়ায় ডেথ সার্টিফিকেট দেয়নি। ২৯ তারিখ মৃত ঘোষণা। ৩০ তারিখ কলকাতায় এলাম। এম আর বাঙুরে ক্রিমেশন সার্টিফিকেট। সেখানে মৃত্যুর তারিখ উল্লেখ ৩০ তারিখ। পরবর্তীকালে সমস্যা হতে পারে। অর্থাৎ মৃত্য়ু হয়েছে প্রয়াগরাজে। ময়নাতদন্তে হচ্ছে বাংলায়!

 প্রাক্তন পুলিশকর্তা   সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন,মৃত্যুর কারণ লিখতে হয়। অস্বাভাবিক ভাবে মৃত্যু হলে ময়নাতদন্ত মাস্ট। প্রথম সমস্যা হবে কোন বীমা থাকলে বীমা সংস্থা পোস্টমর্টেম রিপোর্ট চাইবে। ডে সার্টিফিকেট চাইবে। এটা শুধু পশ্চিমবঙ্গ বা উত্তরপ্রদেশের জন্য না গোটা ভারতবর্ষে এটাই নিয়ম। যখনই ২৫ লাখ টাকা দেবে সেটা সরকারের ফান্ড থেকে দিতে হবে। এটা যদি করতে হয় তাহলে মৃত্যুর কারণ কখন মারা গেছে কীভাবে মারা গেছে সবকিছু লিখতে হবে। এটা ইললিগাল। এই পরিস্থিতিতে আশ্বাসের সুর শোনা গেছে রাজ্য় বিজেপির সভাপতির গলায়।

আরও পড়ুন, ২৮ এই সব শেষ, মহাকুম্ভে গিয়ে সন্তানের মৃত্যু দেখত হল পরিবারকে ! মা-বাবা বলে আর যে কেউ ডাকবে না..

 বিজয়গড়ের বাসন্তী পোদ্দার (৬০) ও শালবনির ঊর্মিলা ভুঁইয়া (৭৫)-র মৃত্যুর খবর বৃহস্পতিবারই পাওয়া গিয়েছিল। সেই তালিকায় যোগ হল আরও ৩টি নাম।বৈষ্ণবনগরের অমিয় সাহা (২৮), পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বিনোদ রুইদাস,এবং রামপুরহাটের গায়ত্রী দে।
 

 

 

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget