এক্সপ্লোর

'বিদ্যাসাগরের কর্মসূচি আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি', নির্বাচনী প্রচারে মন্তব্য মমতার

এ দিন তিনি বলেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের তীব্র নিন্দা করি। ওরা এখানে বিদ্যাসাগরের মুর্তি ভেঙেছিল।'

কলকাতা: হাতে আর মাত্র বাকি ৪ দিন। ভবানীপুরে উপনির্বাচনের আগে আজই শেষ রবিবার। কাজেই সকাল থেকে রবিবাসরীয় প্রচারে কোমর বেঁধেছে সব দল। রবিবার বিকেলে ভবানীপুরের যদুবাবুর বাজারে নির্বাচনী জনসভায় বিজেপির মূর্তি ভাঙচুর প্রসঙ্গে তীব্র নিন্দা করেছেন ভবানীপুরের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের তীব্র নিন্দা করি। ওরা এখানে বিদ্যাসাগরের মুর্তি ভেঙেছিল।'

এদিন তিনি আরও বলেন, 'আমার শাড়িটাও মিলে গেছে। অ-আ লেখা, বর্ণ পরিচয়। আজ বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিন। বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করতে কতকিছু করেছেন, মেয়েদের পড়াশোনা চালু করেছেন। আমরা কিন্তু সব কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছি।' 

২০১৯-এর ১৪ মে এই অমিত শাহ-র রোড শোকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠেছিল কলেজ স্ট্রিট চত্বর। বিদ্যাসাগর কলেজের সামনে ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙার ঘটনা কার্যত তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশে, আক্রমণ, পাল্টা আক্রমণে সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। আর আজ প্রায় দু-বছর পর নির্বাচনী প্রচারে সেই প্রসঙ্গে টেনে আক্রমণ শানিয়েছন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণের সঙ্গে পরিচয় করিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু তাঁর ২০১তম জন্মবার্ষিকীতে কার্যত চরমে পৌঁছল রাজনীতির বাগযুদ্ধ! সেই প্রসঙ্গে টেনে এনে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরাও। এ দিন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গের পাল্টা খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এদিন তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী জানে না আজ ২০১ তম জন্মদিন, এটাই বাংলার দুর্ভাগ্য। অভিষেক বলেছিল বর্ণপরিচয়ের স্রষ্টা রবীন্দ্রনাথ। ভাই অভিষেক পারলে কাল কারেকশন করে নিও।'

প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'বোঝাই যাচ্ছে কার একাকীত্ব রয়েছে। মমতার স্টেটমেন্ট শুনে বোঝা যাচ্ছে বিদ্যাসাগরের কথা? আমরাই বাংলার সংস্কৃতি দেশে ছড়িয়ে দিচ্ছি। 

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কথায়, যারা বিদ্যাসাগরের স্মৃতিকে ম্লান করতে চায়, তারা যখন বিদ্যাসাগর স্তুতি করে তখন বুঝতে হবে তাদের রাজনৈতিক স্বার্থ আছে। সেটা মোটেই ভালো নয়। বিদ্যাসাগরকে নিয়ে কোনো রাজনীতি করাটা অনুচিত। সে কাজে কারো অংশগ্রহণ করা উচিত নয়। তা যদি স্বরাষ্ট্রমন্ত্রী করে থাকেন ঠিক করেননি।

অধীর চৌধুরী বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অতীত নিয়ে সমালোচনা করার কোন অধিকার এই দুপয়সীয়া সাম্প্রদায়িক নেতাদের নেই, একদম  দুপয়সীয়া সাম্প্রদায়িক নেতার নাম অমিত শাহ, বাংলার মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তাদের শিক্ষার ঈশ্বর মনে করে অতিম  শাহ যদি বাংলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান কোর্টে চান বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না।

বিরোধীদের জবাব দিয়েছে বিজেপিও। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমরা ভাঙায় নয়, গড়ায় বিশ্বাস করি। আজকের দিনটা আমাদের কাছে গুরুত্ব আলাদা আছে।

আরও পড়ুন: Abhishek Banerjee: "আপনি ভোট দেবেন, মমতা ৫ বছর মাথা নিচু করে কাজ করে যাবেন", প্রচারে দাবি অভিষেকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget