এক্সপ্লোর

Sovan Chatterjee Health Update:  সিরোসিস অফ লিভারে আক্রান্ত শোভন চট্টোপাধ্যায়, সন্দেহ চিকিৎসকদের

প্রাক্তন মেয়রের বেড়েছে বুক ধড়ফড়ানি, খবর হাসপাতাল সূত্রে

কলকাতা:  সিরোসিস অফ লিভারে আক্রান্ত শোভন চট্টোপাধ্যায়। এমনটাই সন্দেহ করছেন চিকিৎসকরা। প্রাক্তন মেয়রের রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও। বেড়েছে বুক ধড়ফড়ানি। খবর এসএসকেএম হাসপাতাল সূত্রে।

শোভন চট্টোপাধ্যায়ের হৃদযন্ত্রের সমস্যা। গতকাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। এছাড়াও করা হয়েছে বেশকিছু ব্লাড টেস্ট। সুগারের সমস্যা থাকায় তাঁর খাবারের দিকেও বিশেষ নজর দিচ্ছেন চিকিত্‍সকরা। তবে হাসপাতাল সূত্রে খবর, তাঁর লিভারে গুরতর অসুখ ধরা পড়েছে।  

নারদ মামলায় হেফাজতে থাকা তিন হেভিওয়েট নেতা-মন্ত্রী ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি রয়েছেন সুব্রত মুখোপাধ্য়ায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়ের বয়স ৭৪ বছর। মদন মিত্রর বয়স ৬৬ বছর এবং শোভন চট্টোপাধ্যায়ের বয়স ৫৬ বছর। 

হাসপাতাল সূত্রে খবর, উদ্বেগ, উত্‍কণ্ঠায় মানসিক চাপ বেড়েছে তিনজনের। তাই তাঁদের গতকাল রাতে ঘুমের ওষুধ দিতে হয়েছে। বৃহস্পতিবার তিন নেতার ওষুধের তালিকায় কিছু পরিবর্তন করেছেন চিকিৎসকরা। শুক্রবারও তাঁদের একাধিক শারীরিক পরীক্ষা রয়েছে।

সুব্রত মুখোপাধ্যায়ের শ্বাসকষ্টের সমস্যা থাকায় নয়মিত নেবুলাইজার দিতে হচ্ছে। মানসিক চাপের জন্য ওঠানামা করছে রক্তচাপ। গতকাল সকালে সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী। 

মদন মিত্রর দীর্ঘদিনের সিওপিডি’র সমস্যা রয়েছে। দিনের অনেকটা সময়ই অক্সিজেন দিতে হচ্ছে। গত মাসে করোনা আক্রান্ত হওয়ায় ফুসফুসে সংক্রমণের প্যাচ ধরা পড়েছে। প্রতিদিন চেস্ট এক্স রে করে সেই প্যাচে নজর রাখছেন চিকিৎসকরা।  গতকাল তাঁকে দেওয়া হয়েছে সি-প্যাপ সাপোর্ট। সিটি স্ক্যানও করা হয়েছে।

প্রেসিডেন্সি জেলে রয়েছেন ফিরহাদ হাকিম। জেল সূত্রে খবর, বৃহস্পতিবার আর নতুন করে জ্বর আসেনি পরিবহণ মন্ত্রীর। তিনি আপাতত ভালই আছেন।  বুধবার রাতে বাড়ি থেকে পাঠানো খাবার খেয়েছেন।

বৃহস্পতিবার সকালে ছোট মেয়ে দেখা করতে যান। দুপুরে যান ফিরহাদের স্ত্রী। পরে, ফিরহাদের সঙ্গে গিয়ে কথা বলেন, চিকিত্‍সক তথা তৃণমূল সাংসদ শান্তনু সেন।  

সোমবার রাতে, জামিনের নির্দেশে হাইকোর্টের স্থগিতাদেশের পর, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় চারজনকেই প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়।

সেখানে অসুস্থ বোধ করায় ভোর পৌনে চারটের সময় মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে।

বুধবার চার হেভিওয়েট নেতার করোনা পরীক্ষা হয়। সকলের রিপোর্ট নেগেটিভ আসে।

 

সেরা শিরোনাম

BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
Uttar Dinajpur News: গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget