এক্সপ্লোর

Narada Case Updates: আপাতত গৃহবন্দি হেভিওয়েটরা, ৫ সদস্যের বেঞ্চ গঠন হাইকোর্টের, সোমবার শুনানি

প্রেসিডেন্সি জেল থেকে বাড়ি ফিরলেন ফিরহাদ, হাসপাতালেই সুব্রত-মদন-শোভন

কলকাতা: জেল থেকে মুক্তি পেলেও আপাতত গৃহবন্দি। বাড়ি থেকে ভার্চুয়ালি করা যাবে প্রশাসনিক কাজকর্ম। সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়-- এই ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর মামলার শুনানিতে শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

এদিন সন্ধ্যায় মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বে ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করল হাইকোর্ট। সোমবার সকাল ১১টায় হাইকোর্টে বৃহত্তর বেঞ্চের শুনানি হবে। 

বৃহস্পতিবার মামলার শুনানি না হওয়ার পর শুক্রবার, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়।

৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর তরফে আবেদন জানানো ছিল, বিশেষ সিবিআই আদালত তাঁদের জামিন দেওয়ার পর, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ, তারওপর যে স্থগিতাদেশ দিয়েছিল, সেই সিদ্ধান্ত পুর্নবিবেচনা করা হোক। অন্যদিকে সিবিআই-এর আবেদন ছিল, এই মামলা অন্যত্র সরানো হোক।

শুক্রবার শুনানির শুরু হওয়ার পরই  বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায়, ৪ জন নেতা-মন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। কিন্তু, বিরোধিতা করে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানান, তিনি এখনই জামিন দেওয়ার বিরুদ্ধে। 

দুই বিচারপতির মধ্যে এই মতভেদের জেরে আদালত সিদ্ধান্ত নেয়, অন্য কোনও বেঞ্চে এ নিয়ে চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত,  জেল হেফাজতে থাকতে হবে না সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে। তাঁরা আপাতত হাউজ অ্যারেস্ট বা গৃহবন্দি থাকবেন। 

এরপরই ৪ নেতা-মন্ত্রীর আইনজীবীর তরফে অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ফিরহাদ হাকিম পুরসভায় যেতে না পারলে, করোনার বিরুদ্ধে কী করে লড়বেন? তিনি সই না করলে অনেক কাজ আটকে যাবে। তাই গৃহবন্দি নয়, অন্তর্বর্তী জামিন দেওয়া হোক। 

তিনি আবেদন জানান, সম্ভব হলে এদিনই গঠন করা হোক নতুন বেঞ্চ।  ৪ নেতা-মন্ত্রীর পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, প্রয়োজনে জরুরি ভিত্তিতে শনি-রবিবারই শুনানি করা হোক।

পাল্টা বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। তিনি বলেন, গৃহবন্দি থেকেও বাড়ি থেকে কাজ করা যেতে পারে। তাতে কোনও বাধা থাকবে না। 

এরপরই প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, যে নেতা-মন্ত্রীরা সরাসরি প্রশাসনিক কাজে যুক্ত, তাঁরা গৃহবন্দি থাকলেও, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত প্রশাসনিক কাজকর্ম ও মিটিং করতে পারবেন। সমস্ত ধরনের চিকিৎ‍সার ব্যবস্থা করা হবে।  কিন্তু, চারজনের কেউই বাড়ির বাইরে বেরিয়ে, কোনও মিটিং বা প্রশাসনিক কাজ করতে পারবেন না। সিবিআইকে তদন্তে সবরকমের সাহায্য করতে হবে। 

পাশাপাশি, গৃহবন্দি নিয়ে জেল কর্তৃপক্ষকে একগুচ্ছ নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বলা হয়, গৃহবন্দি অবস্থায় ভিডিও কনফারেন্সের রেকর্ড রাখতে হবে। ভার্চুয়ালি কার সঙ্গে, কী কথা, রাখতে হবে রেকর্ড। গৃহবন্দি অবস্থায় বাড়িতে কে আসছেন, তাও রাখতে হবে রেকর্ড। সিসিটিভি না থাকলে, তা রাখার ব্যবস্থা করতে হবে। এমনকী, বাড়ির বাইরে সিসি ক্যামেরা না থাকলে বসানোর নির্দেশও দেওয়া হয়। 

এদিকে, শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ঐকমত্যের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নিতে না পারায়, এবার হাইকোর্টের অন্য বেঞ্চে ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর এই মামলার শুনানি হবে। 

সন্ধ্যায় ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করল হাইকোর্ট। বৃহত্তর বেঞ্চে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। এছাড়া বেঞ্চে রয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেন। সোমবার সকাল ১১টায় হাইকোর্টে বৃহত্তর বেঞ্চের শুনানি হবে। 

অন্য শুনানিতে মামলা অন্যত্র সরানোর জন্য সিবিআই যে আবেদন করেছিল, তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এদিন জানায়নি কলকাতা হাইকোর্ট।

 

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
ABVP Targets Biman Bose: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
Akhruzzaman Attacks Kalyan: ‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget