এক্সপ্লোর

Kolkata: নিউটাউনে ড্রোনের সাহায্যে সরকারি প্রকল্পের প্রচার

Kolkata: নিউটাউনে সুউচ্চ বহুতলের সারি।  রাস্তার প্রচার বহুতলের ওপর তলার বাসিন্দাকের কানে পৌঁছোয় না। অনেকসময় তাঁদের চোখেও পড়ে না, ব্যানার, ফেস্টুন নিয়ে পদাতিকদের মিছিল।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: নিউটাউন এলাকায় এবার থেকে ড্রোনের মাধ্যমে হবে সরকারি প্রকল্পের প্রচার। ওই এলাকায় একাধিক বহুতল আবাসন রয়েছে। আবাসনের উঁচুতলার বাসিন্দাদের কাছে সরকারি বার্তা ও সচেতনতামূলক প্রচার চালাতে এবার থেকে নেওয়া হবে ড্রোনের সাহায্য। আজ থেকেই চালু হল পরিষেবা।

নিউটাউনে সুউচ্চ বহুতলের সারি।  রাস্তার প্রচার বহুতলের ওপর তলার বাসিন্দাকের কানে পৌঁছোয় না। অনেকসময় তাঁদের চোখেও পড়ে না, ব্যানার, ফেস্টুন নিয়ে পদাতিকদের মিছিল। এই বিষয়টি মাথায় রেখেই নিউটাউনের সুউচ্চ বহুতলের বাসিন্দাদের কাছে সরকারি বার্তা ও সচেতনতামূলক প্রচার পৌঁছে দিতে ড্রোনের ব্যবহার শুরু করল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। 

রবিবার থেকেই শুরু হয়েছে মাইক লাগানো ড্রোনের সাহায্যে দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি প্রকল্প বা করোনা বিধি সম্পর্কে প্রচার। এনকেডিএ সূত্রে খবর, এই ড্রোন বহুতলের ১৬-১৭ তলা অবধি ওপরে উঠতে পারে। সেই উচ্চতা থেকে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে প্রচার চালায়। নিউটাউনে সেই আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রচারই শুরু করল এনকেডিএ। 

রাজ্য সরকারের তরফে বিভিন্নরকম প্রকল্প নেওয়া হয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে। দুয়ারে সরকার, দিদিকে বলো, কন্যাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও অনেক প্রকল্প শুরু করেছে তৃণমূল। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম পেতে রাজ্যের বিভিন্ন জায়গায় হেনস্থার স্বীকার হতে হয়েছে অনেককেই। লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বাছাইতে স্বজনপোষণের অভিযোগে দেগঙ্গায় কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ দেখা গিয়েছিল কিছুদিন আগে। প্রকাশ্যে এসেছিল সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত অফিসে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম স্ক্রুটিনির কাজ চলছিল। স্বজনপোষণের জেরে নাম বাদ পড়ার আশঙ্কায় তৃণমূলের প্রাক্তন প্রধানের নেতৃত্বে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করা হয়। পরিস্থিতি সামাল দিতে দেগঙ্গা থানার পুলিশ ও বিডিও ঘটনাস্থলে যান। স্বজনপোষণের আশঙ্কা নস্যাৎ করেছেন তৃণমূল প্রধান। লক্ষ্মীর ভাণ্ডারের প্রায় কয়েক হাজার আবেদনপত্র জমা পড়ে দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget