এক্সপ্লোর

কয়লা পাচারকাণ্ডে বিনয়, লালা, নীরজের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

কয়লা পাচারকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হল।

প্রকাশ সিন্হা, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে বিনয় মিশ্র ও লালার অ্যাকাউন্ট্যান্ট নীরজ সিংয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ED সূত্রে খবর, তাদের আবেদনে সাড়া দিয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি পঙ্কজ শর্মা। 

কয়লা পাচারকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, লালা ওরফে অনুপ মাজির ঘনিষ্ঠের বিরুদ্ধেও।  

ইডি সূত্রে খবর, কয়েক দিন আগে বিনয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আদালতে আবেদন করা হয়। আবেদনে তারা দাবি করে, কয়লাকাণ্ডে বিনয় মিশ্রকে ৪বার নোটিস পাঠানো হয়েছে। কিন্তু, তারপরও তিনি ফেরার। 

ইডির তরফে আদালতে বলা হয়, বিনয় বিদেশে পালিয়েছেন। এরপরই দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে!

অন্যদিকে, ইডি সূত্রে খবর, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার 
অ্যাকাউন্ট্যান্ট, নীরজ সিংয়ের বিরুদ্ধেও। আদালতে ইডি দাবি করেছে, কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার অ্যাকাউন্ট্যান্ট নীরজ সিং দেশে থাকলেও, ৯ মাস ধরে বেপাত্তা!

নীরজের মাধ্যমেই কলকাতা থেকে কয়লা পাচারের টাকা যেত প্রভাবশালীদের কাছে। এরপর তাঁর বিরুদ্ধেও, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর কয়লাপাচার কাণ্ডে তদন্তে নেমে প্রথম গ্রেফতার করে সিবিআই। এদিন, কয়লাপাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালা ওরফে অনুপ মাজির ৪ সঙ্গীকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছিল, ‘আসানসোল-বাঁকুড়া থেকে ৪ কয়লা মাফিয়াকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন: ‘দুয়ারে রেশন’ নয়, ‘দোকানে রেশন’-এর দাবি জানিয়ে খাদ্যমন্ত্রীকে চিঠি ডিলার্স অ্যাসোসিয়েশনের

আরও পড়ুন: Weather Update: লক্ষ্মীপুজোতেও দুর্যোগের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন: Paschim Medinipur: পুজোর সময় থেকে পড়েছিলেন জাতীয় সড়কের ধারে, অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলেন দুই যুবক

সেরা শিরোনাম

Rahul Sonia:বিল নিয়ে তোলপাড় রাজধানী, INDIA ব্লকে ভাঙন, DMK ও NCP-কে পাশে পেতে চেষ্টা, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
বিল নিয়ে তোলপাড় রাজধানী, INDIA ব্লকে ভাঙন, DMK ও NCP-কে পাশে পেতে চেষ্টা, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Food Safety: ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
CM Suvendu Adhikari: সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget