এক্সপ্লোর

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."

Panihati BJP Worker Murder Case Update: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, কী বললেন ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের প্রধান রাহুল সিনহা ?

সমীরণ পাল,আশাবুল হোসেন,শিবাশিস মৌলিক: পানিহাটিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলল ফ্য়াক্ট ফাইন্ডিং কমিটির সদস্য়রা। বৃহস্পতিবার ৩ সদস্য়ের প্রতিনিধি দল কথা বলেন শোকাহত পরিবারের সঙ্গে। অতীতে এমন ঘটনায় কত তাড়াতাড়ি ধামাচাপা দেওয়া যায়, তার ব্য়বস্থা করা হতো। কিন্তু আমরা ধামাচাপার রাস্তায় হাঁটিনি। মন্তব্য় ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের প্রধান রাহুল সিনহার। পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা।

আরও পড়ুন, চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্য়ুতে সামনে এসেছিল দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। মুখ খুলেছিলেন খোদ মৃত বিজেপি কর্মীর স্ত্রী। পানিহাটি ১ নম্বর মণ্ডল বিজেপি মৃতের স্ত্রী ও মণ্ডল সম্পাদক রুমা সাহা বলেন, অনিচ্ছাকৃত নয়, এটা ইচ্ছাকৃত। ওঁকে(মৃত বিজেপি কর্মী) ওখানে এতটাই ধাক্কাধাক্কি করা হয়েছে, উনি ওটা নিতে পারেননি। বিজেপির লোকেরা ছিল।' সেই ঘটনায় বৃহস্পতিবার নিহত বিজেপি কর্মীর বাড়িতে যায় দলের ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। পানিহাটি ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের প্রধান  রাহুল সিনহা বলেন, যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে সেরকম রাজদীপ যে আমাদের এখানকার যুব মোর্চার সভাপতি এবং ননী যে এখানকার শক্তিকেন্দ্র প্রমুখ তাদের সঙ্গে কথা বলি। অতীতে আমরা দেখেছি কত তাড়াতাড়ি ধামাচাপা দেওয়া যায় তার ব্য়বস্থা করত কিন্তু আমরা ধামাচাপার রাস্তায় হাঁটিনি। আমরা পরিষ্কারভাবে বিষয়টার অভ্য়ন্তর পর্যন্ত যেতে চাই। ভেতর থেকে যদি কোনও রোগ থাকে, সেই রোগ সারাতে চাই ।
 
শনিবার, পানিহাটির ঈশ্বর চ্যাটার্জী রোডে দোকানের সামনে গন্ডগোল শুরু হয়। অভিযোগ, এক ব্যবসায়ীর উপর হামলা চালায় পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি রাজদীপ দাস ও তার দলবল। ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে রাজদীপ দাস ও তার দলবলের হাতে আক্রান্ত হন বিজেপির মণ্ডল সম্পাদক রুমা সাহা। অভিযোগ, স্ত্রীকে বাঁচাতে গেলে বেধড়ক মার খেতে হয় স্বামী অরূপ সাহাকেও। পরে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি।সাগর মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় ১৬ নভেম্বর বিজেপির তরফে গঠন করা হয় ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। পানিহাটির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম প্রধান  রাহুল সিনহা বলেন, বিভিন্ন সংবাদপত্র নানারকম খবর করছে। এই বিষয়টা সত্য়ি কী আছে, যাচাই করার জন্য় রাজ্য়ের সভাপতি শমীক ভট্টাচার্য, একটি ফ্য়াক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছে। সেই ফ্য়াক্ট ফাইন্ডিং কমিটির মধ্য়ে ৩ জন আমরা এসেছি এখানে।'এই ঘটনার পরই তৃণমূল ছেড়ে আসাদের বিজেপিতে নেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।

পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেন,' চণ্ডীদা আমাদের জেলা প্রেসিডেন্ট। সে প্রত্য়েকটা ওয়ার্ডে এক একজন করে কনভেনর বসিয়ে দিয়েছে, সবাই তৃণমূলের লোক বেশিরভাগই। সে (নির্মল ঘোষ) এতটাই সক্রিয় হয়েছে, আমাদের কিছু কিছু বিজেপির লোকেরাও তার সঙ্গে (নির্মল ঘোষ) গিয়ে দেখা করছে।'পানিহাটির ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের প্রধান  রাহুল সিনহা বলেন, কোনও অস্বস্তির কিছু নেই। বিধায়িকার সঙ্গে (রত্না দেবনাথ) পরিষ্কার কথা হয়েছে। মৃত বিজেপি কর্মীর বাড়িতে দলের ফ্য়ান্ড ফাইন্ডিং টিমের যাওয়া নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম-ও।পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্য়ুর ঘটনায়, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। কিন্তু, গ্রেফতারির সংখ্যা এখনও পর্যন্ত শূন্য।

Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget