এক্সপ্লোর

RG Kar Medical College Hospital: একাধিক দাবিতে ছাত্র বিক্ষোভ, ফের আরজি কর হাসপাতালে উত্তেজনা

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি

কলকাতা: ছাত্র বিক্ষোভে ফের আরজি কর হাসপাতালে উত্তেজনা। একাধিক দাবিতে ছাত্রদের অবস্থান বিক্ষোভ জারি। বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা। অভিযোগ, হস্টেল রক্ষণাবেক্ষণ না হওয়ায় চাঙড় ভেঙে আহত ছাত্র। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

কিছু দিন ধরেই বিভিন্ন দাবিতে পড়ুয়াদের একাংশ বিক্ষোভ দেখাচ্ছিল। সূত্রের খবর, সম্প্রতি এসএসকেএম হাসপাতালে শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির অধ্যক্ষদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে প্রসঙ্গটি ওঠে। ওই ঘটনার নেপথ্যে ডেপুটি সুপারের দিকে আঙুল তোলেন অধ্যক্ষ। তারপরই এই বদলি ঘিরে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। এই বিতর্কের মধ্যে দায়িত্ব নিয়েছেন নতুন ডেপুটি সুপার।

গত ২৪ সেপ্টেম্বর রাতে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল পুরনো সুপারকে। পরের দিন সকালে হাসপাতালে তাঁর ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ তোলেন আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার। অভিযোগ অস্বীকার করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।

এ নিয়ে ফের বিতর্ক তৈরি হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালের ডেপুটি সুপারের বদলি ঘিরে ঘটনার ঘনঘটা। শুক্রবার আর জি করের ডেপুটি সুপার সুপ্রিয় চৌধুরীকে বদলির নির্দেশ দেওয়া হয়। তাঁকে পাঠানো হয় আলিপুরদুয়ারের ডেপুটি সিএমওএইচ-২ পদে। সদ্য প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগ, শনিবার সকালে হাসপাতালে গিয়ে দেখেন, তাঁর ঘরে তালা দেওয়া হয়েছে।

শেষপর্যন্ত, স্থানীয় থানার আউটপোস্টের ওসিকে দিয়ে পরীক্ষা করিয়ে তিনি তাঁর জিনিসপত্র নিয়ে যান। স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিকর্তাকে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন ওই আধিকারিক। যদিও সিসিটিভি ফুটেজ সামনে এনে, সদ্য প্রাক্তন ডেপুটি সুপারের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

আরজি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির  সভাপতি সুদীপ্ত রায় জানান, গভীর রাতে ডেপুটি সুপার সুপ্রিয় চৌধুরী তিনি তাঁর চেম্বারে যান, সেখান থেকে তিনি কাগজপত্র সরানোর কাজ শুরু করেন, সেই কাজে সাহায্য করেন কিছু চিকিৎসক, দুপুর পর্যন্ত ছিলেন, সিসিটিভি ফুটেজ দিয়েছে, ৪০-৫০ বস্তা কাগজপত্র নিয়ে যাওয়া হয়।

সেরা শিরোনাম

Arjun on Kajal : 'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Locket on Indranil : 'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget