এক্সপ্লোর

'অনশন চলবেই, কেউ অসুস্থ হলে দায় হাসপাতাল কর্তৃপক্ষের,' আরজি করে অব্যাহত আন্দোলন

এদিন অধিকাংশ জুনিয়র চিকিত্সকই কাজে যোগ দিয়েছেন। জরুরি বিভাগ, স্ত্রী রোগ, চেস্ট, ট্রমা কেয়ার ও বহির্বিভাগে যান হাসপাতালের প্রশাসনিক কর্তারা।

কলকাতা: অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে অনড় আরজি করের মেডিক্যাল পড়ুয়ারা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিত্সা পরিষেবা স্বাভাবিক। এদিন অধিকাংশ জুনিয়র চিকিত্সকই কাজে যোগ দিয়েছেন। জরুরি বিভাগ, স্ত্রী রোগ, চেস্ট, ট্রমা কেয়ার ও বহির্বিভাগে যান হাসপাতালের প্রশাসনিক কর্তারা। এরপর অনশন মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। একজন ছাড়া বাকিরা সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা অধ্যক্ষের পদত্যাগের দাবি থেকে সরছেন না। এর জন্য কেউ অসুস্থ হলে তার দায় বর্তাবে হাসপাতাল কর্তৃপক্ষের ওপর। 

নিজেদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনে অনড় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একাংশ। অন্যদিকে হাসপাতালে আসা রোগীদের ভোগান্তি অব্যাহত। একাধিক রোগীর আত্মীয়ের দাবি, চিকিত্‍সকের অভাবের কারণে ছুটি দিয়ে দেওয়া হয়েছে রোগীকে।

গতকালঅ আরজি কর হাসপাতালের অচলাবস্থা আরও তীব্র আকার নেয়। এতদিন রিলে অনশন চললেও অধ্যক্ষের ইস্তফার দাবিতে, কাল থেকে আমরণ অনশন শুরু করেন পড়ুয়ারা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে, নীতি নির্ধারণ পড়ুয়াদের কাজ নয়। অধিকাংশ বিভাগে পিজিটিরা কাজে যোগ দিয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

বহুদিন ধরেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশের কর্মবিরতি অব্যাহত। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, আন্দোলনকারীদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ২ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।  প্রসূতি বিভাগ, ট্রমা কেয়ার ও জরুরি বিভাগে ঘুরে গরহাজির জুনিয়র ডাক্তারদের তালিকা তৈরি করেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ও ডেপুটি সুপার। জানানো হয়, সেই তালিকা স্বাস্থ্যভবনে পাঠানো হবে।  গতকাল সকাল ১১টা পর্যন্ত কারা কাজে যোগ দিয়েছেন, হাজিরা খাতায় তা খতিয়ে দেখেন হাসপাতালের আধিকারিকরা। এর পর তাতে সই করে দেন ভারপ্রাপ্ত সুপার।    

এই পরিস্থিতিতে অচলাবস্থা কাটাতে আজ স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠকে ডাকা হয় হাসপাতালের ৩৮টি বিভাগের প্রধানদের। বৈঠকে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিনও ছিলেন। থাকছেন হাসপাতালের অধ্যক্ষও।  বিভাগীয় প্রধানদের বলা হয়েছে, হাজিরা ও গরহাজিরার যে রেকর্ড রাখা হচ্ছে, তা যেন ইন্টার্নদের জানিয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
West Bengal News Live : 'যে একমাত্র ব্যক্তি দায়ী ছিলেন...', ২১ জুলাইয়ের আগেই প্রকাশ্যে ২১ জুলাইয়ের রিপোর্ট
'যে একমাত্র ব্যক্তি দায়ী ছিলেন...', ২১ জুলাইয়ের আগেই প্রকাশ্যে ২১ জুলাইয়ের রিপোর্ট
Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget