এক্সপ্লোর

Salt Lake: সল্টলেকে রাস্তার পাশে তারের জঞ্জালে চাকা জড়িয়ে মর্মান্তিক মৃত্যু বাইক আরোহীর

ঘটনাস্থলে বাইক থেকে ছিটকে পড়েন ওই বাইক আরোহী। পাশে থাকা একটি জলের গাড়ির তলায় চলে যান তিনি


কলকাতা: সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। রাস্তার পাশে জড়ো করে রাখা তারের জঞ্জালের বলি হলেন তিনি। রাস্তায় পড়ে থাকা তারে জড়িয়ে দুর্ঘটনার শিকার হন ওই  বাইক আরোহী। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি উল্টোডাঙা গামী একটি বাইকের চাকার সঙ্গে সল্টলেকের বৈশাখী আইল্যান্ড পেরোনোর সময় রাস্তায় পড়ে থাকা তার জড়িয়ে যায়। ঘটনাস্থলে বাইক থেকে ছিটকে পড়েন ওই বাইক আরোহী। পাশে থাকা একটি জলের গাড়ির তলায় চলে যান তিনি। যুবককে পড়ে যেতে দেখে ব্রেক কষেছিল জলের গাড়িটি। কিন্তু ততক্ষণে ওই যুবক গাড়ির চাকার তলায় চলে যান।  আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবকের শরীরে পেঁচিয়ে গিয়েছিল তার।  এভাবে রাস্তার ধারে জড়ো করে রাখা তারে বাইকের চাকা জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হল ওই বাইক আরোহীর।

দীর্ঘদিন ধরে সল্টলেকের বিভিন্ন রাস্তার বেহাল দশা। যার জেরে প্রাণ হারাল এক বাইক আরোহী। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এভাবে রাস্তার ধারে বিপজ্জনকভাবে তার জড়ো করে রাখার ঘটনা নিয়ে প্রশাসনের টনক নড়ে কিনা, সেটাই এখন দেখার।

উল্লেখ্য, কয়েক বছর আগে পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজের কাছেও একই ধরনের একটি দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল। ২০১৮-র জানুয়ারিতে বাবার বাইকে চড়়ে তপসিয়ায় আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় রাস্তার ধারে পেঁচিয়ে পড়ে থাকা  কেবলের তার জড়িয়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছিল।ব্রিজ দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে পড়ে থাকা তার বাইকের চাকায় জডিয়ে গিয়েছিল। বাইক থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন ওই বাইক আরোহী। মাথা ও মুখে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সেখান থেকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেছিলেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত

ভিডিও

Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget