এক্সপ্লোর

Saradha Scam: ফের সারদাকাণ্ডের তদন্তে ইডি দফতরে হাজিরা কুণালের

ভোটের মুখে ইডি-র সক্রিয়তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা

প্রকাশ সিন্হা, কলকাতা:  সারদাকাণ্ডের তদন্তে আজ সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষকে তলব করেছে ইডি। দফতরে ঢোকার সময় তিনি বলেন, এদিন তিনি বলেন, আমাকে যে যখন ডেকেছে, আমি সবসময় এসেছি। কেন্দ্রের হোক বা রাজ্যের-- যে এজেন্সি ডেকেছে তদন্তে সহযোগিতা করেছি। 

এর আগে গত মঙ্গলবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কুণাল ঘোষ। প্রায় দু’বছর পর সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূল মুখপাত্র। 

ইডি সূত্র খবর, প্রভাবশালীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কুণাল ঘোষ একাধিক তথ্য দিয়েছিলেন। সেই তথ্যকে সামনে রেখেই গত জিজ্ঞাসাবাদ করা হয়!

আরও পড়ুন:

Sarada Scam: ফের ৮ মার্চ তলব ইডি-র, ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে দলত্যাগীদের নিশানা কুণালের

কিছুদিন আগে রাজীব কুমারের বিরুদ্ধে একটি মামলায় সুপ্রিমকোর্টে হলফনামা জমা দেয়  সিবিআই। সেখানে, একাধিক জায়গায় কুণাল ঘোষের ইডি-কে দেওয়া বয়ানের উল্লেখ ছিল। সূত্রের খবর, সেই বয়ান নিয়েও এদিন কুণাল ঘোষকে প্রশ্ন করা হয়। 

কেন্দ্রীয় সংস্থা ইডি সূত্রে দাবি, তৃণমূলের মুখপাত্রকে নতুন করে জিজ্ঞাসাবাদ করে প্রভাবশালীদের আর কাছাকাছি পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। 

কুণাল বলেন, সব রকমের সহযোগিতা করব। তবে ইডি-দফতরে ঢোকার সময় পূর্ণ সহযোগিতার কথা বললেও, প্রায় সাড়ে ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরনোর সময়, নাম না করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়াদের বার্তা দিয়েছেন কুণাল ঘোষ।

আরও পড়ুন:

Saradha Scam: 'যতবার চাইবে ততবার হাজিরা দেব', ইডি দফতরে ঢোকার আগে কুণাল

বলেন, একজন বা দু’জন ওই দলে গিয়ে যদি, মনে করেন, যে আমার কাছ থেকে কিছু বার করতে চাইছেন, তা হলে মুর্খের স্বর্গে বাস করছেন, প্রত্যেককে ছাগল বানিয়ে ছাড়ব।

প্রতিক্রিয়ায় রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টচার্য বলেন, এই তো সেই কুণাল ঘোষ, বড় বড় দাড়ি হয়েছিল।  দিদির পুলিশ মিডিয়ার সামনে আসতে দিচ্ছিল না। তিনি কী আর এসব ভুলতে পারবেন?

সব মিলিয়ে ভোটের মুখে ইডি-র সক্রিয়তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget