এক্সপ্লোর

Sarada Scam: ফের ৮ মার্চ তলব ইডি-র, ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে দলত্যাগীদের নিশানা কুণালের

ইডি-দফতরে ঢোকার সময় সহযোগিতার কথা বললেও, প্রায় সাড়ে ছ’ঘণ্টা পর বেরনোর সময় নাম না করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়াদের বার্তা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র। কুণাল ঘোষ বলেন, ‘‘একজন বা দু’জন ওই দলে গিয়ে যদি মনে করেন যে ,আমার কাছ থেকে কিছু বার করতে চাইছেন, তা হলে মুর্খের স্বর্গে বাস করছেন, প্রত্যেককে ছাগল বানিয়ে ছাড়ব।’’

প্রকাশ সিনহা, কলকাতা: সারদাকাণ্ডে কুণাল ঘোষকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। ৮ মার্চ ফের তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ভোটের মুখে সারদাকাণ্ডে কুণাল ঘোষকে  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র জিজ্ঞাসাবাদ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

 

প্রায় দু’বছর পর সারদাকাণ্ডে ফের কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করল ইডি! আবারও ৮ মার্চ তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্র খবর, প্রভাবশালীদের বিরুদ্ধে বিভিন্ন সময় কুণাল ঘোষ একাধিক তথ্য দিয়েছিলেন।সেই তথ্যকে সামনে রেখেই এদিন জিজ্ঞাসাবাদ করা হয়। কিছুদিন আগে রাজীব কুমারের বিরুদ্ধে একটি মামলায় সুপ্রিমকোর্টে হলফনামা জমা দেয় সিবিআই।

সেখানে, একাধিক জায়গায় কুণাল ঘোষের ইডি-কে দেওয়া বয়ানের উল্লেখ ছিল। সূত্রের খবর, সেই বয়ান নিয়েও এদিন কুণাল ঘোষকে প্রশ্ন করা হয়। তৃণমূলের মুখপাত্রকে নতুন করে জিজ্ঞাসাবাদ করে প্রভাবশালীদের আর কাছাকাছি পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। ইডি দফতরে ঢোকার সময়ে কুণাল ঘোষ জানান, সব রকমের সহযোগিতা করব ৷

ইডি-দফতরে ঢোকার সময় সহযোগিতার কথা বললেও, প্রায় সাড়ে ছ’ঘণ্টা পর বেরনোর সময় নাম না করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়াদের বার্তা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র। কুণাল ঘোষ বলেন, ‘‘একজন বা দু’জন ওই দলে গিয়ে যদি মনে করেন যে ,আমার কাছ থেকে কিছু বার করতে চাইছেন, তা হলে মুর্খের স্বর্গে বাস করছেন, প্রত্যেককে ছাগল বানিয়ে ছাড়ব।’’

অন্যদিকে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, ‘‘এই তো সেই কুণাল ঘোষ, বড় বড় দাড়ি হয়েছিল, দিদির পুলিশ মিডিয়ার সামনে আসতে দিচ্ছিল না...এই সেই কুণাল ঘোষ। তিনি কী আর এসব ভুলতে পারবেন?’’ সব মিলিয়ে ভোটের মুখে ইডি-র সক্রিয়তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
Seikh Hasina: ‘আমাকে মেরেও ফেলতে পারে’, আত্মসমর্পণ করবেন শেখ হাসিনা? কবে ফিরবেন বাংলাদেশে? জানালেন...
‘আমাকে মেরেও ফেলতে পারে’, আত্মসমর্পণ করবেন শেখ হাসিনা? কবে ফিরবেন বাংলাদেশে? জানালেন...
TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
Covid 19 : ফিরছে করোনা ? এই রাজ্যে মৃত ১, আক্রান্ত আরও ৩, ICU, অক্সিজেন ও ভেন্টিলেটর প্রস্তুত রাখার নির্দেশ
ফিরছে করোনা ? এই রাজ্যে মৃত ১, আক্রান্ত আরও ৩, ICU, অক্সিজেন ও ভেন্টিলেটর প্রস্তুত রাখার নির্দেশ

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget