এক্সপ্লোর

Saradha Scam: 'যতবার চাইবে ততবার হাজিরা দেব', ইডি দফতরে ঢোকার আগে কুণাল

‘নোটিস পৌঁছনোর সময় বাড়ি ছিলাম না..’, বলেছেন তৃণমূল মুখপাত্র

প্রকাশ সিন্হা, কলকাতা: সারদাকাণ্ডে ইডি দফতরে কুণাল ঘোষ। সারদাকাণ্ডে তদন্তকারী অফিসার বদলের পরেই তলব। এদিন ১১টার আগেই সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছে যান তৃণমূলের মুখপাত্র।

ভোটের মুখে কুণাল ঘোষকে তলব করে নোটিস পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকাল ১১টায় তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়। 

‘নোটিস পৌঁছনোর সময় বাড়ি ছিলাম না’, জানালেন কুণাল ঘোষ। তিনি বলেন, যেদিন নোটিস পেয়েছি, আমি রামনগরের সভায় ছিলাম। তারপর, আরও ৩-৪টে জেলা সফর সেরে ফিরেছি।

'সহযোগিতা করব', আগেই জানিয়েছিলেন তৃণমূল মুখপাত্র।  এদিন তিনি বলেন, আমাকে যে যখন ডেকেছে, আমি সবসময় এসেছি। কেন্দ্রের হোক বা রাজ্যের-- যে এজেন্সি ডেকেছে তদন্তে সহযোগিতা করেছি। 

এদিন ইডি দফতরে প্রবেশ করার আগে, তৃণমূল মুখপাত্র বলেন,  আমার যাবতীয় ডকুমেন্ট ওদের কাছে রয়েছে। তা সত্ত্বেও প্রয়োজনে আবার হাজিরা দেব। হাজার বার দেব। যতবার চাইবে, ততবার দেব। 

আগে, সারদা-কাণ্ডে কুণাল ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। এখন তিনি জামিনে রয়েছেন। সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কুণাল ঘোষকে সমন পাঠায় ইডি। 

এর আগে ২০১৩ সালে একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তৃণমূলের মুখপাত্র বলেন, "ক'দিন আগে নোটিস পেয়েছি। মঙ্গলবার দলের কাজ রাখিনি। আমি নিজে তদন্তের মুখোমুখি হয়েছে। এড়িয়ে যাইনি। আগামীকালও সসম্মানে যাব।"

উল্লেখ্য, সারদা তদন্ত এখনও শেষ হয়নি। সিবিআইয়ের পাশাপাশি ইডি-ও তদন্ত করছে। এর আগে বেশ কয়েক বার কুণালকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থা।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Rekha Patra Ill: সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget