এক্সপ্লোর

Bengal School Reopen: ১১ মাস পর আজ থেকে রাজ্যে খুলল স্কুল, আশা-আশঙ্কায় পড়ুয়া থেকে অভিভাবকরা

গমগমে ক্লাসরুম।  সহপাঠীদের সঙ্গে খুনসুনটি, টিফিন খাওয়া। করোনা আবহে দীর্ঘদিন উধাও এই ছবি।

কলকাতা:  করোনা-কালে ১১ মাস পর আজ থেকে খুলল সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি অধিকাংশ স্কুল। ক্লাসে ফিরছে নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৪০ লক্ষ পড়ুয়া। এরই মধ্যে আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। সরকারের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত। তবে স্কুলে ঢোকার জন্য মানতে হবে স্বাস্থ্যবিধি। 

১১ মাস পর শুক্রবার তালা খুলল সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি অধিকাংশ স্কুলের। ক্লাসে ফিরছে নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৪০ লক্ষ পড়ুয়া। কিন্তু একে করোনা, তার ওপর শুক্রবার বামেদের ধর্মঘট। সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন সঙ্কট। 

শিক্ষামন্ত্রী  জানিয়েছেন, শুক্রবার থেকেই খুলবে স্কুল। সব রকম পরিস্থিতি মোকাবিলায় তৈরি সরকার। তিনি বলেন, সবাইকে বলে দেওয়া হয়েছে, কোভিড বিধি কঠোরভাবে পালন করতে হবে। অন্যথাকরা যাবে না। ধর্মঘট মোকাবিলায় সরকার প্রস্তুত আছে।

দীর্ঘদিন পর স্কুলে যাওয়ার আনন্দর সঙ্গে যুক্ত হয়েছে যানবাহন নিয়ে আশঙ্কা। দীর্ঘদিন পর স্কুল খোলায় পড়ুয়ারা একদিকে যেমন আনন্দিত, তেমনই করোনা পরিস্থিতিতে কতটা মানা সম্ভব দূরত্ববিধি, সেই নিয়ে আশঙ্কিতও।  

স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে,  স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের দূরত্ববিধি মানতে হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। সবাইকে পরতে হবে মাস্ক। ক্লাসরুমে সব সময় দূরত্ববিধি মানতে হবে পড়ুয়াদের। সহপাঠীর টিফিন বা জল খাওয়া যাবে না। সহপাঠীর বই, ব্যাগ বা অন্য জিনিসপত্র ছোঁয়া যাবে না। স্কুল চত্বরে জড়ো হওয়া যাবে না। স্কুলে ঢুকতে পারবেন না অভিভাবকরা। 

সরকার আগেই জানিয়ে দিয়েছে, একটি ক্লাসের পড়ুয়াদের দুই বা তা বেশি ঘরে বসানোর ব্যবস্থা করতে হবে।  বালিগঞ্জ শিক্ষা সদনের এক শিক্ষিকা বলেন, অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, প্রিন্সিপালও বলেছেন। এক সঙ্গে বসানো হবে না। বেথুন স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী অধিকারী বলেন, একসঙ্গে প্রেয়ার হবে না। টিফিন টাইমটা ভেঙে দেওয়া হচ্ছে। 

সরকার নির্দেশিকা দিলেও তা মানার মতো পরিকাঠামো সব স্কুলের আছে কি? তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্ক বেঁধেছে অভিভাবকদের কাছ থেকে বেশ কয়েকটি স্কুলের মুচলেকা নেওয়া নিয়ে। যেখানে বলা হয়েছে, পড়ুয়ার করোনা হলে বা তার উপসর্গ দেখা দিলে তার দায়বদ্ধতা স্কুলের নয়। 

জুন মাসে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। যারা মাধ্যমিক দেবে, তাদের স্কুলে ক্লাস হয়েছে আড়াই মাস। যারা উচ্চমাধ্যমিক দেবে, তাদের সশরীরে একদিনও ক্লাস হয়নি। এই পরিস্থিতিতে শেষমেষ স্কুল খুলছে। নানা বাধা-বিপত্তি পেরিয়ে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে পড়ুয়ারা। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget