এক্সপ্লোর

West Bengal News: রাজ্য জুড়ে তল্লাশি অভিযান, ৬ জনকে গ্রেফতার করল STF, প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার

STF Raids: রাজ্য জুড়ে তল্লাশি অভিযান। প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার। গ্রেফতার বেশ কয়েক জন।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: রাজ্যের বিভিন্ন জেলায় STF-এর তল্লাশি অভিযান। অভিযানে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, এর মধ্যে আছে ৮টি সেভেন MM পিস্তল। আগ্নেয়াস্ত্র ছাড়াও বাজেয়াপ্ত ১৫০ রাউন্ড কার্তুজ। মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট আদালতে তোলা হবে। এই বিশেষ অভিযান আগামীদিনেও চলবে, আরও অস্ত্র বাজেয়াপ্ত করা চেষ্টা চলবে বলে জানানো হয়েছে STF-এর তরফে। (STF Raids)

রাজ্য সরকারের তরফে সমস্ত বিভাগের পুলিশকে স্পেশাল ড্রাইভের জন্য সতর্ক করা হয়েছিল। সেই মতো গতকালই রাজ্যের বিভিন্ন জেলায় তল্লাশি চালিয়েছে STF। দুর্গাপুর-সহ বিভিন্ন জায়গায় চলে তল্লাশি। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা গিয়েছে। অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে STF. আগামী দিনেও এমন তল্লাশি চলবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে আরও কে কে যুক্ত, জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।  (West Bengal News)

আরও পড়ুন: কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন তৃণমূল সাংসদ, বেসুরো হয়ে মুখ খোলার পরই, জল্পনা তুঙ্গে

শুধু তাই নয়, রাজ্যে পালাবদলের পর আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ তৎপরতা চোখে পড়ছে। পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ধৃতের সংখ্য়া বেড়ে হল ৫০। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী পার্ক সার্কাসে গিয়ে কঠোর পদক্ষেপ করতে বলেছিলেন। তার পর ঘটনার পুনর্নির্মাণ হয়। সেই সঙ্গে ধৃতের সংখ্যা বাড়ল। প্রথমে গ্রেফতার করা হয়েছিল ৩৯ জনকে। গতকাল সংখ্যাটি বেড়ে হয় ৪৬। আরও চার জনকে গ্রেফতার করা হল এদিন। 

আরও পড়ুন: বিধানসভায় বিরোধী দলের মর্যাদা নিয়ে জটিলতা, স্পিকারকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

ধৃতদের বিভিন্ন সিসি ফুটেজে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনাটি পরিকল্পিত বলে মনে করছে পুলিশ। বলা হচ্ছে, প্রতিবাদের নামে পুলিশের উপর হামলা চালানো হয়। আগে থেকেই সব পরিকল্পনা করে রাখা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা পুলিশের সিপি বলেন, "আইনশৃঙ্খলা বজায় রাখতে মানুষের সহযোগিতা প্রয়োজন। এখানে পুলিশ মোতায়েন রয়েছে। দেখা যাচ্ছে বাইরে থেকে। পাশাপাশি, কথাবার্তা চলছে। অনেক জিনিস হয়ে আসছিল। কিন্তু আইনের প্রশ্নে নাগরিকদের কর্তব্য সব কিছু সুষ্ঠু ভাবে পালন করা।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News : দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু !
Kolkata News : দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু !
Baranagar TMC Leader Arrested: গ্রেফতার বরানগরের TMC নেতা শঙ্কর রাউত সহ ৪ জন, তোলাবাজি-মারধরের অভিযোগ
গ্রেফতার বরানগরের TMC নেতা শঙ্কর রাউত সহ ৪ জন, তোলাবাজি-মারধরের অভিযোগ
West Bengal Live Blog: ৯ দিনের মধ্যে তৃতীয়বার, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! ৪ দিনের ভারত সফরে আমেরিকার বিদেশসচিব
৯ দিনের মধ্যে তৃতীয়বার, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! ৪ দিনের ভারত সফরে আমেরিকার বিদেশসচিব
West Bengal News: দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স', খড়গহস্ত রাজ্য সরকার, আশাবাদী সাধারণ মানুষ
দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স', খড়গহস্ত রাজ্য সরকার, আশাবাদী সাধারণ মানুষ
Advertisement

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget