এক্সপ্লোর

WB By-Poll Result: জঙ্গিপুর ও সামসেরগঞ্জেও বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী

WB By-Poll Result: ভবানীপুর-সহ ৩ কেন্দ্রের ভোটের ফলের ট্রেন্ড আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় শুরু হয়ে যায় উৎসব। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে তৃণমূল অফিসেই পালন করা হয় বিজয়োত্সব। হয় আবীর খেলা।

মুর্শিদাবাদ: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জয় পেয়েছেন। তৃণমূল বিজয়রথ অব্যাহত জঙ্গিপুরেও। সেখানেও রেকর্ড ভোটে জয় তৃণমূলের। ৯২ হাজার ৬১৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জেও জয়ী তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। ২৬ হাজার ১১১ ভোটে জয়ী আমিরুল ইসলাম।

ভবানীপুর-সহ ৩ কেন্দ্রের ভোটের ফলের ট্রেন্ড আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় শুরু হয়ে যায় উৎসব। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে তৃণমূল অফিসেই পালন করা হয় বিজয়োত্সব। হয় আবীর খেলা। পোড়ানো হয় আতসবাজি। বিলি করা হয় মিষ্টি। পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতেও তৃণমূল কর্মী, সমর্থকদের বিজয়োল্লাস। ভবানীপুর উপনির্বাচনের ফলাফলে রেকর্ড গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল নেত্রী। জয়ের হ্যাটট্রিক করেছেন তিনি। তবে শুধু ভবানীপুর নয়  সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও বিপুল ভোটে জিতছেন তৃণমূল প্রার্থীরা। তাই ভিকট্রি সাইন নয়, তিন আঙুল দেখিয়ে সেলিব্রেশন মমতার। গুঁইয়াদহ গ্রামে সবুজ আবীর মেখে, ডিজে বক্স বাজিয়ে হয় নাচ। পিংলায় বিজয় মিছিল করেন তৃণমূলকর্মীরা। মালদার ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড়ে তৃণমূল কর্মী,সমর্থকদের উল্লাস। ঢাক বাজিয়ে নাচ।

ভোটের ট্রেন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের আভাস পাওয়ার পরই, সকালে কালীঘাটে শুরু হয়ে যায় আবীর খেলা। নাচে...গানে...খেলা হবে স্লোগান চারিদিকে। এমনই ছিল পরিবেশ। শাঁখ বাজিয়ে, জয়ের সেলিব্রেশন করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। যদুবাবুর বাজারে দলীয় কর্মীদের নিয়ে উচ্ছ্বাসে মাতেন মদন মিত্র!  তৃণমূল নেতা ও কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, 'ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি, লক্ষ এবার দিল্লির মাটি। মমতা যাবে, মোদির নাক কেটে দিয়ে যাবে।'

এদিকে দুর্গাপুজোর পর, রাজ্যের ৪ আসনে হতে চলেছে উপনির্বাচন। ৩০ অক্টোবর দিনহাটা, শান্তিপুর, খড়দা ও গোসাবায় হবে ভোট। ২ নভেম্বর ভোট গণনা। গত সপ্তাহে রাজ্যের বাকি বিধানসভা কেন্দ্রগুলিতেও উপ নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। উৎসবের মরশুমেই ৪টি কেন্দ্রে উপ নির্বাচন হবে।

আরও পড়ুন: ভবানীপুরে ছাপ্পা ভোট হয়েছে, হারের পর প্রতিক্রিয়া প্রিয়ঙ্কার

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: রাজ্যে তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা
রাজ্যে তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা
CBI: এবার কাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে CBI ? বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
এবার কাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে CBI ? বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
CM Suvendu Adhikari: মিটবে কি খারাপ রাস্তার সমস্যা ?
মিটবে কি খারাপ রাস্তার সমস্যা ? "প্রায় ১০০০ কোটি টাকা বরাদ্দ", দিল্লিতে বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর
KMC : মেয়রের ইস্তফা, কলকাতা পুরসভার প্রশাসক পুর কমিশনার স্মিতা পাণ্ডে
মেয়রের ইস্তফা, কলকাতা পুরসভার প্রশাসক পুর কমিশনার স্মিতা পাণ্ডে

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget