এক্সপ্লোর

Winter Weather Update : উত্তুরে হাওয়ার কনকনানি, এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ

Winter Weather Update : আগামী কয়েকদিন শীতের স্থিতাবস্থা বজায় থাকবে। এরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা বাড়বে তাপমাত্রা।

কলকাতা : শীত (Winter) মানেই মায়াবী দৃশ্যপট ৷ সকালে লেপের আদুরে ছোঁয়া। সন্ধেয় সঙ্গী কফি কাপের ধোঁয়া। দুপুরে একমুঠো রোদ্দুর। সঙ্গী পিঠে-পুলি নলেনগুড়। বর্ষশেষে রাজ্যজুড়ে জাঁকিয়ে বসছে শীত। 
ভরপুর শীতের আমেজে ভাসছে তিলোত্তমা।  শীত মানেই সময়টাতেই পিঠে পুলির পার্বণ।  শীতের আমেজ মানেই বাঙালির রসনার উত্সব।  

আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের শেষ অবধি থাকবে কনকনে শীতের আমেজ। শহরে শীতের আমেজ পুরদস্তুর। উত্তুরে হাওয়ার কনকনানি। এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। 

জেলাগুলিতেও পারদ নেমেছে। আগামী ২৪ ঘণ্টায় আরও নামবে পারদ। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Met Office) জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের স্থিতাবস্থা বজায় থাকবে। এরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা। 

আরও পড়ুন :

জ্বর হলেই অ্যান্টিবায়োটিক নয় ! শীতে কচিকাঁচাকে সুস্থ রাখতে মানতেই হবে এই নিয়মগুলি

পৌষের শুরুতেই কি তবে রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে? তেমনই ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। গতকাল থেকেই তাপমাত্রা বেশ খানিকটা নামে। শনিবারের থেকে রবিবার ২ ডিগ্রি নামে পারদ। আর সপ্তাহ শুরুতে কাঁপুনি আরও জোরদার হল। উত্তুরে হাওয়ার দাপটে আজ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। 

আগামী ২৪ ঘণ্টায় পারদ আরও নামবে। তবে পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। আগামী ৩-৪ দিন বজায় থাকবে শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই শীতের আগমনী। 

সপ্তাহান্তে শীত পড়বে, পূর্বাভাস ছিলই। সেই অনুযায়ী অনেকটাই এল শীতের আমেজ। 

আলমারি থেকে বেরিয়েছে শীতের গরম পোশাক! ভোরের দিকে শীত-চাদরের মায়া কাটিয়ে ঘুম থেকে উঠলেও, কুয়াশার চাদর সরছে না বেলা গড়ালেও! কবে আসবে জাঁকিয়ে সেই শীত? অপেক্ষায় শহরবাসী। 

আরও পড়ুন : 

শীতকালেও কীভাবে গরমকালের পোশাকে পরবেন? একটু বুদ্ধি খাটালেই সম্ভব

সেরা শিরোনাম

Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
CPM News: গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget