এক্সপ্লোর

Winter Tips: শীতকালেও কীভাবে গরমকালের পোশাকে পরবেন? একটু বুদ্ধি খাটালেই সম্ভব

অনেকেরই মনে একটু দুঃখ লাগে, যখন তাঁরা এই সমস্ত পোশাক শীতকালে পরতে পারেন না। একটু বুদ্ধি খাটালেই গরমকালের পোশাক অনায়াসেই পরে ফেলতে পারবেন শীতকালেও। তার জন্য ঠান্ডাও লাগবে না। আবার ফ্যাশনও হয়ে যাবে।

কলকাতা: এসে গিয়েছে শীতকাল (Winter)। আবহাওয়ার পরিবর্তন শুরু হতেই ঠান্ডাকে আটকাতে আলমারি থেকে বেরিয়ে পড়েছে সোয়েটার, চাদর, শাল, টুপি এবং আরও নানারকম শীতের পোশাক। একদিকে যখন আলমারি থেকে বেরোচ্ছে শীতের পোশাক, অন্যদিকে আলমারিতে তুলে রাখতে হচ্ছে গরমকালের পোশাকগুলি। শর্টস, ফ্রক, স্কার্ট, হট প্যান্ট, স্লিভলেস টপ এসবই এখন শীতঘুমে পাড়ি দেবে। অনেকেরই মনে একটু দুঃখ লাগে, যখন তাঁরা এই সমস্ত পোশাক শীতকালে পরতে পারেন না। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একটু বুদ্ধি খাটালেই গরমকালের পোশাক অনায়াসেই পরে ফেলতে পারবেন শীতকালেও (Winter Tips)। তার জন্য ঠান্ডাও লাগবে না। আবার ফ্যাশনও হয়ে যাবে।

১. শীতকালে সোয়েটার কিংবা চাদর গায়ে থাকার কারণে ওড়নার ব্যবহার খুব একটা দেখা যায় না। অনেকেরই সুন্দর সুন্দর ডিজাইনের ওড়না থাকে। যা শীতকালে না পরতে পারার কারণে আলমারিবন্দি হয়ে যায়। অনেক সময় গোটা শীতের মরসুমটা আলমারিতে সঠিকভাবে না রাখার কারণে ওড়না খারাপও হয়ে যায়। তাই এগুলোকে তুলে না রেখে শীতকালেও ব্যবহার করে ফেলুন স্টাইলিস উপায়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যেকোনও পোশাকের উপর মাফলারের মতো করে কিংবা টাইয়ের মতো করে ব্যবহার করতে পারেন ওড়নাকে। দেখতেও স্টাইলিস লাগবে আবার ব্যবহারও করা হবে।

আরও পড়ুন - Kidney Disorder: কিডনির সমস্যা দেখা দিয়েছে বুঝবেন কীভাবে?

২. শীতকালে ঠান্ডা লাগার কারণে কীভাবেই বা পরা সম্ভব ছোট ফ্রক কিংবা শর্টস? এটাই ভাবছেন তাই তো? বিশেষজ্ঞদের মতে, শীতকালেও দিব্যি পরে ফেলতে পারবেন ছোট ফ্রক। তাতে মোটেই আপনার ঠান্ডাও লাগবে না। তাঁরা জানাচ্ছেন, শীতে যাতে ঠান্ডা না লাগে, তার জন্য আগে ব্যবহার করে ফেলুন একটু মোটা স্টকিংস। আর তার সঙ্গে পরে ফেলুন ফ্রক কিংবা শর্টস। এভাবেই শীতকালেও গরমকালের ফ্যাশন করতে পারবেন। এছাড়াও জিনসের সঙ্গেও ফ্রক পরতে পারেন।

৩. এমন অনেক শার্ট আমাদের কাছে হামেশাই থাকে, যেগুলো হয়তো গায়ে একটু বড় হয়েছে। মাপ সঠিক না হওয়ার কারণে সেগুলোকে আমরা আলমারিবন্দি করে রাখি। এবার সময় এসেছে সেগুলোকে বের করার। সোয়েটার কিংবা হুডির সঙ্গে শীতকালে দিব্যি পরে ফেলা যায় সেই সমস্ত মাপে বড় হওয়া শার্ট।

৪. শীতকালে মোজার সঙ্গে ব্যবহার করা যায় পায়ের সামনের অংশ খোলা যেকোনও জুতো। স্টাইলিস কোনও জুতো হয়তো কয়েকদিন আগেই কিনেছেন। কিন্তু শীতকাল পরে যাওয়ায় তা আবার তুলে রাখতে হচ্ছে। একদম চিন্তা না করে সুন্দর মোজার সঙ্গে পরে ফেলতে পারবেন এমন জুতো।

৫. বিশেষজ্ঞদের মতে, গরমকালের পোশাক শীতকালে আলমারিবন্দি করে না রেখে শীতের পোশাকের সঙ্গে ব্যবহার করতে হবে বুদ্ধি করে। সোয়েটারের সঙ্গে অনায়াসেই ব্যবহার করা যায় গরমকালের পোশাক। ফ্যাশনেবলও হবে। অন্যদের নজরও কাড়বে।

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget