এক্সপ্লোর

মাস্কে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে অজ্ঞান করে নাবালিকা ধর্ষণ! অভিযুক্ত লেবার কন্ট্রাক্টরকে খুঁজছে পুলিশ

মেয়েটি পুলিশকে জানিয়েছে, লোকটির কথামতো মাস্ক পরার কিছুক্ষণ পর থেকেই তার জ্ঞান লোপ পেতে থাকে। আংশিক সংজ্ঞাহীন অবস্থায় তাকে ধর্ষণ করা হয়।

নয়াদিল্লি: মাস্কের ভিতরে অজ্ঞান করার ওষুধ ব্যবহার করে নাবালিকাকে ধর্ষণের অপরাধে অভিযোগ লিপিবদ্ধ হয়েছে পঞ্জাবের এক ব্যক্তির বিরুদ্ধে। জিরাকপুর থানার পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে। লালসার শিকার হওয়া নাবালিকা পুলিশকে জানিয়েছে, গত ২৯ অগস্ট তার বাড়িতে এসেছিল সন্ত রাজ যাদব। যাদব নির্মাণ সহ নানা কাজের জন্য দিনমজুরদের জোগাড় করে। লেবার কন্ট্রাক্টর। তার কাছে কাজের খোঁজ পেয়েই নাবালিকা বাড়ি থেকে বেরয় যাদবের সঙ্গে। নির্মাণ শ্রমিকের কাজ পেতে রওনা দেয়। কাজের জায়গায় পৌঁছে নাবালিকাকে একটি মাস্ক পরতে দেয় যাদব। সে মেয়েটিকে বলে যে মাস্ক পরা এখন অত্যন্ত জরুরি, না পরলে কাজ করা যাবে না। মেয়েটি পুলিশকে জানিয়েছে, লোকটির কথামতো মাস্ক পরার কিছুক্ষণ পর থেকেই তার জ্ঞান লোপ পেতে থাকে। আংশিক সংজ্ঞাহীন অবস্থায় তাকে ধর্ষণ করা হয়। জ্ঞান ফেরার পর মেয়েটি দেখে সে একটি ঘরে একা রয়েছে যাদবের সঙ্গে। মেয়েটিকে যাদব ভয় দেখিয়ে বলে, যে সে যেন গোটা ঘটনাটা গোপন রাখে এবং কাউকে না জানায়। প্রাথমিকভাবে ভয় পেয়ে মেয়েটি কাউকে কিছু জানায়নি। পরে কয়েকজনের সঙ্গে কথা বলে সাহস সঞ্চয় করে এবং পুলিশকে গোটা বিষয়টি জানায় সে। এরপরই যাদবের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করে পুলিশ। যাদবকে খুঁজে বের করতে তল্লাশি চলছে।

সেরা শিরোনাম

Sonam Wangchuk News: সোনম ওয়াংচুক গৃহবন্দি, ৬০ দিনের হাউজ় অ্যারেস্টে, কী পরিস্থিতি লাদাখে?
সোনম ওয়াংচুক গৃহবন্দি, ৬০ দিনের হাউজ় অ্যারেস্টে, কী পরিস্থিতি লাদাখে?
Plane Accident News: দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
Dilip Ghosh:
"পার্টির কেউ যুক্ত থাকলে..", তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget