এক্সপ্লোর

এইমসে স্থানান্তর লালু প্রসাদ যাদবকে , নিউমোনিয়ার আশঙ্কা চিকিৎসকদের

জানা গিয়েছে, শুক্রবার থেকে লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁর সঙ্গে দেখা করতে যান ছেলে তেজস্বী যাদব। তিনি জানান, রক্তচাপ বেড়েছে। ঠিকমতো কাজ করছে না কিডনি। ফুসফুসে জল জমেছে। নিউমোনিয়ার আশঙ্কা থাকছে।

নয়াদিল্লি: গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। গতকাল রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স থেকে বিকেল সাড়ে ৫টা নাগাদ কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। আরজেডি নেতার জন্য রাঁচি বিমানবন্দর পর্যন্ত গ্রিন করিডর করা। এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে উড়িয়ে নিয়ে আসা হয় দিল্লিতে। এইমসের কার্ডিয়ো নিউরো সেন্টারে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে, শুক্রবার থেকে লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁর সঙ্গে দেখা করতে যান ছেলে তেজস্বী যাদব। তিনি জানান, রক্তচাপ বেড়েছে। ঠিকমতো কাজ করছে না কিডনি। ফুসফুসে জল জমেছে। নিউমোনিয়ার আশঙ্কা থাকছে। তাঁর কথায়, আমরা আরও ভাল করে চিকিৎসা করাতে যাই। তাঁকে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। পরীক্ষার সব রিপোর্ট পেয়ে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ক্রিয়েটিনিনের মাত্রা স্থিতিশীল নয়। বেড়েছে কিডনির সমস্যাও। ২৫ শতাংশ কাজ করছে কিডনি।  এছাড়া ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে। রাঁচির হাসপাতালে চিকিৎসা হলেও দ্রুত অবস্থার অবনতি হচ্ছিল আরজেডি সুপ্রিমোর। রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স ডিরেক্টর ডা. কামেশ্বর প্রসাদ বলেন, গত দুদিন ধরে তাঁর শ্বাসকষ্টের সমস্যা হয়। নিউমোনিয়ার আশঙ্কাও করা হচ্ছে। তাই তাঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য, গত নভেম্বর মাসে রাঁচি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে লালু ভর্তি হন। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থেকে কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর কিডনির অবস্থার উন্নতি না হলে ডায়ালিসিসের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তাঁরা আরও জানান, করোনা পরিস্থিতি না হলে লালুকে এইমসে পাঠানো হত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব হচ্ছে না। তাই রাঁচিতেই তাঁর চিকিৎসা চলবে। কিন্তু গতকাল তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাই বাধ্য হয়েই নিয়ে আসতে হয় এইমসে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget