এক্সপ্লোর

‘প্রেমে না’, ওয়ার্ধায় শিক্ষিকার গায়ে আগুন, এক সপ্তাহ পর মৃত্যু, এলাকায় বিক্ষোভ

সোমবার সকাল ৭ টা নাগাদ একটি বাস থেকে নামতেই অঙ্কিতার গায়ে বাইক থেকে পেট্রোল বের করে ঢেলে দেয় ভিকি। তার পর আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়..

মুম্বই: শেষ হল এক সপ্তাহের লড়াই। ‘প্রেমে প্রত্যাখ্যানের’ মাশুল নিজের জীবন দিয়ে গুনলেন মহারাষ্ট্রের শিক্ষিকা অঙ্কিতা পিসুডে।  এক সপ্তাহ আগে, ওয়ার্ধায় হিঙ্গনঘাটে প্রকাশ্য দিবালোকে পেট্রল ঢেলে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয় ভিকি নাগরালে নামে এক যুবক।  শরীরের অধিকাংশ পোড়া অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অঙ্কিতাকে। পুলিশ সূত্রের খবর, এই যুবক গত ২ বছর ধরে অঙ্কিতাকে বিরক্ত করছিল। সম্ভবত প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়েই তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত। ঘটনার পর এলাকা থেকে চম্পট দেয় সে। পুলিশ তাঁকে তাকালঘাট গ্রাম থেকে ধরে ফেলে।মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি বিবাহিত। তার এক সন্তানও আছে। স্থানীয় একটি কারখানায় কাজ করত সে। দীর্ঘদিন ধরেই ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল ভিকি। কিন্তু অঙ্কিতা তার প্রস্তাবে সাড়া দেননি। মেয়েটির বাবা নাকি ভিকিকে এব্যাপারে সাবধানও করে। কিন্তু তা সত্ত্বেও অঙ্কিতাকে বিরক্ত করে যেতে থাকে ভিকি। অবশ্য সে-সময় মেয়েটির পরিবারের তরফে পুলিশের কাছে কোনও অভিযোগও করা হয়নি। অবশেষে ‘প্রতিশোধ নিতে’ মেয়েটির গায়ে আগুন লাগিয়ে দেয় সে। গত সোমবার সকাল ৭ টা নাগাদ একটি বাস থেকে নামতেই অঙ্কিতার গায়ে বাইক থেকে পেট্রোল বের করে ঢেলে দেয় ভিকি। তার পর আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এলাকার লোকজন উদ্ধার করতে ছুটে এলেও দেহের অনেক অংশই পুড়ে যায়। অন্য দিকে তরুণীকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু আজ সোমবার তাঁর মৃত্যু হয়। ওই হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৬.৫৫ মিনিটে অঙ্কিতা মারা যান। ভোর ৪টে থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। সম্ভবত ‘সেপ্টিসেমিক শক’-এই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। ঘটনার পর বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। ধৃত ভিকির কঠিন শাস্তির দাবিতে এলাকার মহিলা ও কলেজ পডুয়ারা মিছিলও করেন।  এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Protest At Delhi : NEET প্রশ্নফাঁসে কংগ্রেসের বিক্ষোভ, টেনে হিঁচড়ে রাহুল- প্রিয়াঙ্কাকে প্রিজন ভ্যানে তুলল পুলিশ, উত্তপ্ত দিল্লি
NEET CJP Protest At Delhi : NEET প্রশ্নফাঁসে কংগ্রেসের বিক্ষোভ, টেনে হিঁচড়ে রাহুল- প্রিয়াঙ্কাকে প্রিজন ভ্যানে তুলল পুলিশ, উত্তপ্ত দিল্লি
News Live: মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর,
মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর, "প্রকাশ্য সমাবেশে এসে ক্ষমা চা, বল ভুল হয়েছে"
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
NEET Delhi Protest : NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়ঙ্কাদের
NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়ঙ্কাদের

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget