এক্সপ্লোর

বৃহস্পতিবার মধ্যরাত থেকে কর্ণাটকে লকডাউন শিথিল তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে

যেসব ক্ষেত্রে লকডাউন শিথিল হল, সেখানেও যথাসম্ভব কম কর্মী দিয়েই কাজ করাতে হবে। কম লোক অফিসে, বেশি লোক বাড়ি থেকে কাজ করবেন। জানিয়েছে প্রশাসন।

বেঙ্গালুরু : রাজ্যে কয়েকটি ক্ষেত্রে লকডাউনের কড়াকড়ি শিথিল করল কর্ণাটক সরকার। তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি নির্ভর পরিষেবাগুলিকে যথাসম্ভব কম সংখ্যক কর্মী দিয়ে কাজ শুরু করার অনুমতি দেওয়া হল। সেই সঙ্গে ছাড় দেওয়া হল নির্মাণ-শিল্পেও। এছাড়া প্যাকেজিং-এর সরঞ্জাম তৈরি ও কুরিয়র সার্ভিসকে লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হল। তবে এই ছাড় কন্টেনমেন্ট জোনের জন্য নয়। মুখ্যসচিব চিএম বিজয় ভাস্কর জানান, জনগণের অসুবিধে লাঘব করতেই আরও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হল। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই এই ছাড় দেওয়া হবে। লকডাউন কিছুটা শিথিল হওয়াতে বৃহস্পতিবারই বেঙ্গালুরুর বিভিন্ন রাস্তায় গাড়ির সারি দেখা যায়। তবে জেলা প্রশাসন ও বেঙ্গালুরুর ক্ষেত্রে বিবিএমপিকে দেখতে হবে, এতে কোনওভাবেই যেন করোনা সতর্কতার প্রাথমিক নিয়মগুলি লঙ্ঘিত না হয়। যেমন কাজের জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। যেসব ক্ষেত্রে লকডাউন শিথিল হল, সেখানেও যথাসম্ভব কম কর্মী দিয়েই কাজ করাতে হবে। কম লোক অফিসে, বেশি লোক বাড়ি থেকে কাজ করবেন। জানিয়েছে প্রশাসন। ১৮ এপ্রিলই মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন, আইটি সেক্টর কাজকর্ম শুরু করতে পারে, কিন্তু ৩৩ শতাংশ কর্মীদের নিয়ে। যদিও পরে এই সিদ্ধান্ত ফিরিয়ে নেন তিনি। বলেন, জনগণের মতের কথা ভেবেই সিদ্ধান্ত পরিবর্তন। লকডাউনে দেশের অর্থনীতির যথেষ্ট ক্ষতি হচ্ছে, এই কথা ভেবেই সিদ্ধান্ত নেয় ইয়েদুরাপ্পা সরকার। যদিও আজ শহরের রাস্তায় গাড়ির সারে দেখে ট্যুইট করা হয় কংগ্রেসের তরফে। লকডাউন কার্যকর থাকছে হোটেল, মল, রেস্টুরেন্ট, সিনেমা হল ইত্যাদি ক্ষেত্রে। জরুরি পরিষেবার ছাড়পত্র থাকা গাড়িগুলি ছাড় পেলেও গণপরিবহণ ব্যবস্থা বন্ধই থাকবে ২ মে অবধি।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: দুর্নীতির টাকা কি শুধু ইন্দ্রনীল সেনের কাছেই গেছে? নাকি তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টেও ঢুকেছে?
দুর্নীতির টাকা কি শুধু ইন্দ্রনীল সেনের কাছেই গেছে? নাকি তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টেও ঢুকেছে?
Baba Bageshwar: ‘তোমাদের ভগবান কৃষ্ণ বাঁকা, আমাদের রামচন্দ্র সিধে’, বললেন বাগেশ্বর বাবা, ভিডিও সামনে আসতেই নতুন করে বিতর্ক
‘তোমাদের ভগবান কৃষ্ণ বাঁকা, আমাদের রামচন্দ্র সিধে’, বললেন বাগেশ্বর বাবা, ভিডিও সামনে আসতেই নতুন করে বিতর্ক
Rahul Gandhi : 'আমি আপনার সম্পর্কে যা জানি...', প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর...
'আমি আপনার সম্পর্কে যা জানি...', প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর...
ABP Ananda Top 10, 3 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 3 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget