এক্সপ্লোর

Lohagad Fort Murder Case : শুধুমাত্র এই কারণেই 'খুন করতে হয়' হবু বর কেতনকে, পুলিশের সামনে চাঞ্চল্যকর দাবি সিয়ার, পুণে হত্যাকাণ্ডে নয়া মোড়?

লোহগড় দুর্গে হবু স্বামী কেতন আগরওয়ালকে খুনের মামলায় অভিযুক্ত সিয়া গোয়ালের চাঞ্চল্যকর দাবি। কেন একটা বিয়েকে এড়াতে হবু বরকে খুনই করে ফেলল একটি ২০ বছরের মেয়ে ?

পুণে : এক হাড়হিম করা  হত্যাকাণ্ড। পরতে পরতে রহস্য। চাঞ্চল্যকর মোড়। প্রেম, তৃতীয় ব্যক্তি, প্রতিহিংসা....ঘৃণ্য অপরাধের ছক। ভালবাসার অভিনয়ের মোড়কে এক ভয়ঙ্কর হত্যা পরিকল্পনা। আপাতত দেশে আলোচনার শীর্ষে মহারাষ্ট্রের লোহগড় দুর্গ খুনের মামলা। এই  ঘটনা ঘিরে নানা প্রশ্ন। কেন একটা বিয়েকে এড়াতে হবু বরকে খুনই করে ফেলল একটি ২০ বছরের মেয়ে ? সম্পর্কটা প্রত্যাখ্যান করা তো অনেক সহজ ছিল ! কিন্তু না, হবু স্বামীকে একেবারে কেন তাঁকে মেরে ফেলতে হল ? 

সামনে এল নতুন মোড়। পুলিশি জেরায় মূল অভিযুক্ত সিয়া গোয়াল নাকি দাবি করেছেন, হবু স্বামী কেতন আগরওয়ালকে খুন করা তাঁর কাছে পরিবারের কাছে বিয়ে ভাঙার কথা বলার চেয়ে সহজ মনে হয়েছিল। তদন্তকারী সূত্র উল্লেখ করে এমনটাই দাবি করেছে সংবাদমাধ্যম The Times of India। পুলিশ জানিয়েছে, সিয়ার এই বক্তব্যের সত্যতা এখনও যাচাই করা হচ্ছে। তদন্ত এখনও চলছে।

'পরিবারকে কষ্ট দিতে চাইনি'

তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় সিয়াকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যদি বিয়ে করতে না চান, তাহলে পরিবারকে সে কথা আগে জানাননি কেন? পুলিশের দাবি, উত্তরে সিয়া বলেন, তিনি পরিবারের মন ভাঙতে চাননি বরং লোহগড় দুর্গের খাদে কেতনকে ঠেলে ফেলে দেওয়াই তাঁর কাছে সহজ সমাধান বলে মনে হয়েছিল। এই বক্তব্যের সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি।

'উইগ পরতেন বলেই অপছন্দ ছিল'

তদন্তকারীদের দাবি, সিয়া আরও জানিয়েছেন, কেতন আগরওয়ালকে তাঁর ভালো লাগত না। কারণ, তিনি মাথায় একটি উইগ বা হেয়ার প্যাচ ব্যবহার করতেন। তবে কেতনের বাবা বিশাল আগরওয়াল এই দাবি উড়িয়ে দিয়ে বলেন, তাঁর ছেলে সম্পূর্ণ উইগ নয়, একটি ছোট হেয়ার প্যাচ ব্যবহার করতেন। সেই বিষয়টি বাগদানের আগেই সিয়ার পরিবারকে জানানো হয়েছিল। তিনি বলেন, "উইগ পরা কোনও মানুষের খুনের কারণ হতে পারে না।"

প্রেমিকের সঙ্গে মিলে খুনের ছক?

পুলিশের অভিযোগ, সিয়া গোয়াল আগে থেকেই কেতনকে জানিয়েছিলেন যে তিনি এই বিয়ে করতে চান না। কিন্তু কেতন সম্পর্ক ভাঙতে রাজি হননি। এরপরই সিয়া তাঁর প্রেমিক এবং সহ-অভিযুক্ত চেতন চৌধুরীর সঙ্গে মিলে খুনের পরিকল্পনা করেন বলে অভিযোগ তদন্তকারীদের। পুলিশের দাবি, পরিকল্পনা অনুযায়ী কেতনকে লোহগড় দুর্গে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁকে খাদে ফেলে দেওয়া হয়।

ভাইকে জেরা

তদন্তের অংশ হিসেবে শুক্রবার সিয়ার ভাই সাহিল গোয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে পুণে ভিলেজ পুলিশ। তদন্তকারীরা জানতে চেয়েছেন, তিনি কি সিয়ার সঙ্গে চেতন চৌধুরীর সম্পর্কের কথা জানতেন এবং পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানিয়েছিলেন কি না। পুলিশের দাবি, তদন্তে জানা গিয়েছে যে, চলতি বছরের জানুয়ারিতে একটি কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্টের সময় সিয়া ও চেতনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রথম জানতে পারে গোয়াল পরিবার।

তদন্ত চলছে

পুলিশ জানিয়েছে, এই মামলায় এখনও তদন্ত চলছে। অভিযুক্তদের বক্তব্য, ডিজিটাল প্রমাণ এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের আইনত দোষী বলা যায় না। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget