LPG Cylinder Price : কাল থেকেই বদলাচ্ছে রান্নার গ্যাসের দাম? ঘরোয়া ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ছে না কমছে?
LPG Price : পশ্চিম এশিয়ায় ফের সংঘাতের পরিবেশে ফের কি বাড়তে পারে বাড়িতে ব্যবহার করার এবং বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম?

প্রতি মাসের প্রথমদিনই নতুন করে প্রকাশিত হয় রান্নার গ্যাসের দাম। কালই শুরু সেপ্টেম্বর মাস । ফের আলোচনা শুরু গ্যাসের দাম নিয়ে। প্রতি মাসের শুরুতেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (OMC) বিভিন্ন পরিস্থিতি পর্যালোচনা করে LPG সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। আজ, ৩১ অগাস্ট , রান্নার গ্যাসের দামে কোনও বদল হয়নি। তবে পশ্চিম এশিয়ায় ফের সংঘাতের পরিবেশে ফের কি বাড়তে পারে বাড়িতে ব্যবহার করার এবং বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম (LPG Cylinder Price Change)
সেপ্টেম্বরের শুরুতে LPG-এর দাম কি বাড়বে, এ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও তেলের মজুত নিয়ে উদ্বেগ বাড়ছে। তারই মধ্যে স্বস্তি দিয়েছে ভারতে বাণিজ্যিক LPG-এর দাম ( LPG Cylinder Price) । গত দু’মাস ধরে ধাপে ধাপে কমেছে দাম। ফলে সেপ্টেম্বরেও দাম কমবে, নাকি ফের বাড়বে, নাকি অপরিবর্তিতই থাকবে, সেদিকেই নজর সাধারণ মানুষের।
এদিকে আমেরিকা বনাম ইরানের সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম এশিয়া। ফের ইরানকে টার্গেট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার দাবি, হরমুজে হামলার ছক কষেছিল ইরান। হামলায় মারা গিয়েছে ইরানের বহু সেনা ও সাধারণ নাগরিক, দাবি তেহরানের। পাল্টা জর্ডনে আমেরিকার জোড়া সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। সেই হামলায় আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি । পশ্চিম এশিয়া অশান্ত হতেই আন্তর্জাতিক বাজারে চড়তে শুরু করেছে তেলের দাম। রবিবারই ২ শতাংশ দাম বেড়েছে অপরিশোধিত তেলের। এর প্রভাব ভারতে এলপিজি বা পেট্রোল ডিজেলের দামে পড়ে কি না সেটাই দেখার।
গত দুই মাস ধরে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণন সংস্থাগুলি। অন্যদিকে ১৪.২ কেজির গার্হস্থ্য LPG সিলিন্ডারের দামে জুন ২০২৬-এ বাড়ার পর থেকে পরিবর্তন হয়নি।
বর্তমানে দিল্লিতে ১৪.২ কেজির গার্হস্থ্য LPG সিলিন্ডারের দাম ৯৪২ টাকা। মুম্বইয়ে তা ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৮ টাকা এবং চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা। অগাস্ট মাসে কমানো হয় ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম। দিল্লিতে এক ধাক্কায় ১৯২ টাকা কমে দাম দাঁড়ায় ২,৭৩৮ টাকা। কলকাতায় দাম কমে ২০৯ টাকা, ফলে নতুন দাম হয় ২,৮৭২.৫০ টাকা।
সেপ্টেম্বরে কী হতে পারে? সেপ্টেম্বরে LPG-এর দাম বাড়বে না কমবে, তা নির্ভর করবে মূলত আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং তেল মজুতের উপর। জ্বালানি তেলের মজুতের ঘাটতি আরও বাড়লে LPG-এর দাম বৃদ্ধির পরিস্থিতি তৈরি হতে পারে।
ফলে সেপ্টেম্বরের শুরুতে OMC-গুলির নতুন মূল্য ঘোষণা ঘিরে আমজনতার নজর এখন রান্নার গ্যাসের দিকেই। বিশেষ করে গার্হস্থ্য LPG-এর দাম অপরিবর্তিত থাকবে, নাকি নতুন করে বাড়বে, সেটিই এখন লাখ টাকার প্রশ্ন।
Before You Go
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন























