এক্সপ্লোর

LPG Gas Price: ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !

LPG Gas Price Change: যাঁরা এখনও Aadhaar biometric authentication সম্পূর্ণ করেননি, তাঁরা ভর্তুকি দেওয়া মূল্যে LPG পাবেন না। যাঁরা এখনও সম্পূর্ণ করেননি, তাঁরা ভর্তুকি দেওয়া মূল্যে LPG পাবেন না

কলকাতা: প্রতি মাসের ১ তারিখেই নতুন গ্যাসের দাম প্রকাশিত হয়। আগামী ১ অক্টোবর থেকে LPG সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন ঘটছে। রান্নার গ্যাস নিয়ে নতুন নিয়ম লাগু হচ্ছে পুজোর মাস থেকেই। নতুন নিয়ম অনুসারে, এবার ভর্তুকিতে রান্নার গ্যাসের সিলিন্ডার পেতে বাধ্যতামূলক Biometric Aadhaar Authentication। এই সংযোগ করার নির্ধারিত সময়সীমা বহুদিন আগেই পার হয়ে গিয়েছে। তখনই বলা হয়েছিল, এই কাজ সময়ে শেষ না করলে পরে রান্নার গ্যাস পেতে সমস্যা হতে পারে। তবে হ্যাঁ গ্যাস পেতে সমস্যা হবে না, কিন্তু গ্যাসের দামের উপর সরকার যে ভর্তুকি দেয়, তা গ্রাহক পাবেন না। যাঁরা এখনও Aadhaar biometric authentication সম্পূর্ণ করেননি, তাঁরা ভর্তুকি দেওয়া মূল্যে LPG পাবেন না। 

তবে যাঁরা ইতিমধ্যেই  আধার বায়োমেট্রিক অথেনটিকেশন করে ফেলেছেন (  Aadhaar biometric authentication )  তাঁদের নতুন করে কিছু করতে হবে না। সরকারি তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২৭.৪৩ কোটি গ্রাহকের মধ্যে প্রায় ৮৯.৯ শতাংশ গ্রাহকের অথেনটিকেশন হয়ে গিয়েছে।

যাঁরা এখনও অথেনটিকেশন করে উঠতে পারেননি, তাঁরা Aadhaar biometric authentication করতে পারবেন LPG cylinder delivery-এর সময়। অথবা আপনার গ্যাস ডিসট্রিবিউটারের শো-রুমে গিয়ে নির্দিষ্ট mobile app-এর মাধ্যমে গ্যাস বুকিং করা যাবে।  Indane গ্রাহকরা IndianOil ONE, Bharatgas গ্রাহকরা HelloBPCL এবং HP Gas গ্রাহকরা HP PAY অ্যাপের মাধ্যমে আধার লিঙ্ক করতে পারবে। 

দেশের বেশিরভাগ জায়গায় LPG সিলিন্ডারের সরকারি দামে কোনও বড় পরিবর্তন হয়নি। তবে উত্তরপ্রদেশের কিছু গ্রামীণ এলাকায় ১৯ কেজির কমার্শিয়াল LPG সিলিন্ডার সরকারি নির্ধারিত দামের তুলনায় প্রায় ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত কমে পাওয়া যাচ্ছে।

বিশেষ করে উত্তরপ্রদেশের কুশীনগর জেলার কিছু এলাকায় এই ছবি দেখা যাচ্ছে। সেখানে ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের সরকারি দাম প্রায় ২,৯৪৬ টাকা। কিন্তু কিছু গ্যাস এজেন্সিতে সেটিই ২,৪০০ থেকে ২,৭০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। অর্থাৎ কোনও কোনও ক্ষেত্রে ক্রেতাদের ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত কম খরচ করতে হচ্ছে।

কেন কম দামে বিক্রি হচ্ছে কমার্শিয়াল LPG?

এই দাম কমার বিষয়টি কোনও দেশব্যাপী সরকারি মূল্যছাড় নয়। স্থানীয় স্তরে কিছু ডিলার বা এজেন্সির দেওয়া ছাড়ের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

গ্রামীণ এলাকা ও ছোট শহরে রেস্তোরাঁ, হোটেল, চায়ের দোকান, মিষ্টির দোকান, ধাবা ও ক্যাটারিং ব্যবসার সংখ্যা এবং কমার্শিয়াল LPG-এর চাহিদা তুলনামূলকভাবে কম। ফলে কিছু এজেন্সির কাছে ১৯ কেজির সিলিন্ডারের স্টক জমে থাকতে পারে। সেই স্টক দ্রুত বিক্রি করার জন্যই কোনও কোনও জায়গায় কম দামে সিলিন্ডার দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: কাল থেকে ধর্মঘট শুরু হওয়ার আগে, টানা ৫ দিনের ভোগান্তি এড়াতে আজ খোলা থাকবে ব্যাঙ্ক
কাল থেকে ধর্মঘট শুরু হওয়ার আগে, টানা ৫ দিনের ভোগান্তি এড়াতে আজ খোলা থাকবে ব্যাঙ্ক
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ ? ঘণ্টায় ৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, বড় আপডেট IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ ? ঘণ্টায় ৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, বড় আপডেট IMD-র
Road Accident: স্টিয়ারিংয়ে বসে ঘুমিয়ে পড়েছিলেন চালক, ক্ষণিকের ভুলে চরম পরিণতি, শেষ মা-বাবা, ৩ বছরের সন্তান
স্টিয়ারিংয়ে বসে ঘুমিয়ে পড়েছিলেন চালক, ক্ষণিকের ভুলে চরম পরিণতি, শেষ মা-বাবা, ৩ বছরের সন্তান
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget