এক্সপ্লোর

Lunar Eclipse 2021: ৬০০ বছরে দীর্ঘতম, আজ প্রায় সাড়ে তিন ঘণ্টা আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে বিশ্ব

Lunar Eclipse 2021: সূর্য (Sun) এবং চাঁদের মাঝখানে চলে আসবে পৃথিবী (Earth)। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়তেই শুরু হবে গ্রহণ। গ্রহণ চলাকালীন চাঁদের ৯৭ অংশ লাল থাকবে বলেই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা।

লস অ্যাঞ্জেলস: গত ৬০০ বছরের মধ্যে দীর্ঘতম  চন্দ্রগ্রহণ। আজ কার্তিক পূর্ণিমার দিন প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হবে এই গ্রহণ। যা শতাব্দীর মধ্যে দীর্ঘতম। একটি বড়় অংশের জন্য দৃশ্যমান হবে। পুরো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পলিনেশিয়া, অস্ট্রেলিয়া এবং উত্তর-পূর্ব এশিয়ার কিছু অংশের জন্য এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, মেঘমুক্ত আকাশে এই দৃশ্য দেখতে পাবে। চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতের কয়েকটি অংশ থেকেও।

আজ শুক্রবার, বেলা ১২ টা ৪৮ মিনিট থেকে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। চলবে বিকেল ৪ টে ১৭ মিনিট পর্যন্ত। অর্থাৎ তিন ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড গ্রহণ চলবে। সূর্য (Sun) এবং চাঁদের (Moon)মাঝখানে চলে আসবে পৃথিবী (Earth)। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়তেই শুরু হবে গ্রহণ। গ্রহণ চলাকালীন ১৮ মিনিট পরে সর্বোচ্চ গ্রহণের সময়ে চাঁদের ৯৭ অংশ লাল হয়ে থাকবে বলেই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। যাকে অনেক সময় 'ব্লাড মুন' (Blood Moon)ও বলা হয়ে থাকে। জানা গিয়েছে, ভারতীয় সময় দুপুর দেড়টার পরে গ্রহণ পৌঁছবে সর্বোচ্চ শিখরে। 

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ভারতের (India) কিছু অংশ দেখা নাও যেতে পারে। যদিও নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের এই গ্রহণ অল্প সময়ের জন্য হলেও ভারতের কিছু অংশ থেকে দেখা যেতে পারে। হিসেব কষে দেখা গিয়েছে, অবস্থান অনুযায়ী উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)এবং অসমের (Assam) পূর্ব দিকের কিছু এলাকা থেকে শরতের শেষ পূর্ণিমার এই চাঁদের গ্রহণ দেখা যাবে। 

১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি শেষ বার এত দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। আবারও এত দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ পরবর্তীতে দেখা যেতে পারে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: বিজেপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে নিলেন তথাগত রায় ! সায় দিলেন ফিরহাদও, কী বললেন?

সেরা শিরোনাম

Operation Sindoor: ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget