এক্সপ্লোর
৫ দিনে দু’দুটো বিয়ে, মধ্যপ্রদেশে বেপাত্তা বর
তারপর থেকেই তাঁর মোবাইল ফোন সুইচড অফ। বাড়িও ফেরেননি।

খান্ডোয়া: একটা বিয়ে করাই সকলের হয়ে ওঠে না। এ একেবারে দুটো বিয়ে, তাও মাত্র ৫ দিনের মধ্যে। মধ্য প্রদেশের খান্ডোয়ায় এই কাণ্ড ঘটিয়ে বর বাবাজি সুযোগ বুঝে চম্পট দিয়েছেন। তাঁর খোঁজে নেমে পড়েছে পুলিশ। অভিযুক্তর বয়স বছর ছাব্বিশ, তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাড়ি ইন্দোরের মুসাখেদি এলাকায়। অভিযোগ, ২ তারিখ খান্ডোয়ার এক মহিলাকে বিয়ে করেন তিনি, ৭ তারিখই আবার বিয়ে করেন ইন্দোরের মৌ এলাকার আর এক মহিলাকে। এতদিন পর্যন্ত ভালভাবেই চলছিল কিন্তু মুশকিল হল, সব জানাজানি হয়ে যেতে। খান্ডোয়ার বৌয়ের এক আত্মীয় মৌ এলাকায় একটি বিয়ের নেমন্তন্নে যান, তিনিই নতুন বরের দ্বিতীয় বিয়ের ছবি আত্মীয়দের মোবাইলে পাঠিয়ে দেন। কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করে খান্ডোয়ার মহিলার পরিবার। অভিযোগে বলে, এই বিয়ে ও কেনাকাটার পিছনে ১০ লাখ টাকা খরচ করেছে তারা। প্রথম বিয়ে হয় সম্বন্ধ করে, অভিযুক্ত বাবা মা, ভাই বোন আত্মীয়দের নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন।তাঁর প্রথম স্ত্রী জানিয়েছেন, সম্বন্ধ করেই তাঁদের বিয়ে হয়েছিল, জোরাজুরি করে নয়। বিয়ের পর প্রথম বৌকে অভিযুক্ত নিজের বাড়ি নিয়েও যান। দিনকয়েক পর তাঁকে বলেন, দরকারি কাজে ভোপাল যাচ্ছেন তিনি। অভিযোগ, ভোপালের বদলে চলে যান মৌ, সেরে ফেলেন দ্বিতীয় বিয়েটা। তারপর থেকেই তাঁর মোবাইল ফোন সুইচড অফ। বাড়িও ফেরেননি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি করছে তারা।
Before You Go
Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















