এক্সপ্লোর

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পিছিয়ে আগামী বছর জুনে, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিস্তারিত সূচি পরে ঘোষণা করবে সংসদ এবং পর্ষদ। জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

কলকাতা: আগামী বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্য শিক্ষা পর্ষদের প্রস্তাবে সায় সরকারের। বিস্তারিত সূচি পরে ঘোষণা করবে সংসদ এবং পর্ষদ। জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে বুধবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনা আবহে আপাতত খুলছে না স্কুল। মার্চ মাস থেকে বন্ধ স্কুলের পঠনপাঠন। করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে মার্চ মাস থেকে স্কুল বন্ধ। মাত্র আড়াই মাস ক্লাস করতে পেরেছে ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা। তবে স্কুলে ক্লাসই করতে পারেনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। সাধারণত মাধ্যমিক পরীক্ষা হয় ফেব্রুয়ারিতে। উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় মার্চে। কিন্তু করেনা পরিস্থিতিতে ওলট পালট হয়ে গিয়েছে সব কিছু। এর আগেই দু’টি দিল্লি বোর্ডের মতো মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সিলেবাসের ভার কমিয়েছে সরকার। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। উল্লেখ্য, স্কুলে ক্লাস না হওয়ায় কীভাবে, কবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই প্রশ্ন বারবার উঠেছে। এই আবহে সিলেবাস কমলেও বাকি সিলেবাস কীভাবে শেষ হবে তা নিয়েও প্রশ্ন ওঠে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্য শিক্ষা পর্ষদ সরকারকে জুন মাসে পরীক্ষা নেওয়ার জন্য আবেদন জানায়। সেই প্রস্তাবে এদিন সায় দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত অক্টোবর মাসে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন  ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা হবে না। তিনি জানিয়ে দেন, ২০২১ সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এবছর টেস্ট পরীক্ষা দিতে হবে না। সরাসরি সংশ্লিষ্ট পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা। কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্য়মিক কবে হবে? সেই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছিল পড়ুয়াদের মনে। তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন পরীক্ষার্থীরা। বুধবার সেই উদ্বেগ কমল আগামী বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
News Live Update : উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget