এক্সপ্লোর

Maharashtra CM Uddhav Conference : সম্পূর্ণ লকডাউন মহারাষ্ট্রে ? রাত সাড়ে ৮টায় কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?

লাফিয়ে বাড়ছিল করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে 'কমপ্লিট লকডাউন'-এর জল্পনা। তবে কি এবার সেই পথেই হাঁটছে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকার ? রাত সাড়ে আটটায় রাজ্যবাসীকে কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী ?

মুম্বই :  কদিন ধরেই পূর্ণ লকডাউনের বিষয়ে কানাঘুষো চলছিল মহারাষ্ট্রের অন্দরে। সম্প্রতি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বদলীয় বৈঠকের ডাক দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কোভিড পরিস্থিতি যে উদ্বেগজনক তা প্রকাশ্যেই স্বীকার করে নেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। তিনি বলেন, 'বর্তমানে রাজ্যের পরিস্থিতির কথা চিন্তা করে ২-৩ সপ্তাহের পূর্ণ লকডাউন প্রয়োজন। আমরা আশা করছি, যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে ভাইরাস নিয়ন্ত্রণ করা যাবে।রাজ্যে করোনা আক্রান্তের উর্ধ্বমুখী গ্রাফের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকারের পরামর্শ ও সাহায্য নেওয়া হবে।'

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর রাত সাড়ে ৮টায় বার্তা দেওয়ার কথা প্রকাশ্যে আসতেই সেই জল্পনা আরও গতি পায়। এ প্রসঙ্গে মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ বলেন, মঙ্গলবার থেকে নতুন করোনা বিধিনিষেধ চালু হবে রাজ্যে। ইতিমধ্যেই করোনা প্রতিরোধে সর্বদলীয় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। কোভিড মোকাবিলায় বিরোধী নেতাদের সঙ্গেও কথা বলেছেন। পরামর্শ নেওয়া হয়েছে রাজ্যের কোভিড ১৯ টাস্ক ফোর্সের। সেখানে বাদ দেওয়া হয়নি শিল্পপতিদেরও। উইকেন্ড লকডাউন, নাইট কার্ফু চালু হয়েছে রাজ্যে। এবার করোনা ভাইরাসের চেন ভাঙতে নতুন কিছু বিধিনিষেধের পথে হাঁটবে রাজ্য সরকার। মঙ্গলবার রাতে মহারাষ্ট্রবাসীকে তাই জানাবেন মুখ্যমন্ত্রী। সারা রাজ্যে জন্যই লাগু হবে সেই 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে মহারাষ্ট্রবাসীকে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। 

রাজ্যের করোনা বুলেটিন অনুযায়ী, রবিবার ভয়াবহ পরিস্থিতি হয় রাজ্যে। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬৩,২৯৪ জন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে একদিনে কোভিড পজিটিভের সংখ্যায় যা সবথেকে বেশি। কিন্তু দেখা যায়, সোমবারই এই সংখ্যাটা ৫২,৭৫১-তে নেমে আসে। যাতে অবাক হন অনেকেই। মনে করা হচ্ছে, সপ্তাহ শেষে অপেক্ষকৃত কম করোনা পরীক্ষার জন্যই এই সংখ্যা সামনে এসেছে। করোনা যে রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে, মৃত্যুর সংখ্যার দিকে তাকালেই তা বোঝা যাবে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৮,২৪৫ জন।

এদিকে, করোনা পরিস্থিতি বাগে আনতে রাজ্যে আরও ৫,৩০০ বেডের ব্যবস্থা করেছে মহারাষ্ট্র সরকার। যার মধ্যে ৭০ শতাংশ বেডের সঙ্গে অক্সিজেনের সুবিধা রয়েছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী আসলাম শেখ। তিনি আরও জানান, রাজ্যে প্রস্তাবিত লকডাউন নিয়ে মতপার্থক্য রয়েছে খোদ কোভিড ১৯ টাস্কফোর্সের মধ্যে। কেউ একুশ দিনের লকডাউনের পক্ষপাতী, তো অনেকে চোদ্দো দিন লকডাউন চাইছেন।

 
 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Railways: আজ থেকে রেলের টিকিট বুকিংয়ে বড় বদল, নয়া সংস্করণ IRCTC ওয়েবসাইটে, থাকছে স্মার্ট ফিচার
আজ থেকে রেলের টিকিট বুকিংয়ে বড় বদল, নয়া সংস্করণ IRCTC ওয়েবসাইটে, থাকছে স্মার্ট ফিচার
Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Nitin Gadkari : ''উড়ন্ত বাস...
''উড়ন্ত বাস..."! ই-২০ এর পর নিতিন গড়করির পরবর্তী পরিকল্পনা কী ? জানালেন নিজেই
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget