এক্সপ্লোর

Maharashtra Coronavirus updates : মহারাষ্ট্রে করোনা গ্রাফ নিম্নমুখী, ৩০ মার্চের পর ৩০ হাজারের নিচে সংক্রমণ

মহারাষ্ট্রেও করোনার নিম্নমুখী গ্রাফ দেখা যাচ্ছে। ৩০ মার্চের পর এই প্রথম করোনা সংক্রমিতের সংখ্যা নামল ৩০ হাজারের নিচে।

মুম্বই : রাজধানীতে সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। মহারাষ্ট্রেও নিম্নমুখী গ্রাফ দেখা যাচ্ছে। ৩০ মার্চের পর এই প্রথম করোনা সংক্রমিতের সংখ্যা নামল ৩০ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬১৬ জন। এর আগে ৩০ মার্চ এই সংখ্যাটা ছিল ২৭ হাজার ৯১৮।

স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫১৬ জনের। এনিয়ে মোট মৃত ৮২ হাজার ৪৮৬। অন্যদিকে নতুন করে  ২৬ হাজার ৬১৬ জন সংক্রমিত হওয়ায় রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ৫৪ লক্ষ ৫ হাজার ৬৮। তবে ৫১৬ জনের মধ্যে ২৮৯ জনের মৃত্যু হয়েছে গত ৪৮ ঘণ্টায়। বাকি ২১৭ জন মারা গিয়েছেন গত সপ্তাহে। কিন্তু, সোমবারের পরিসংখ্যানে এই তথ্য যোগ করা হয় বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। গত ২৪ ঘণ্টায় ২.৩ লক্ষ করোনা পরীক্ষা হয়েছে।

এর পাশাপাশি গত একদিনে ৪৮ হাজার ২১১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এনিয়ে রাজ্যে সুস্থের সংখ্যা দাঁড়াল ৪৮ লক্ষ ৭৪ হাজার ৫৮২। এই মুহূর্তে মহারাষ্ট্রে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪৫ হাজার ৪৯৫ জন। 

এদিকে মুম্বইয়ে নতুন করে ১ হাজার ২৩২ জন সংক্রমিত হয়েছেন। মোট সংখ্যা ৬ লক্ষ ৮৯ হাজার ৬২। নতুন করে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এখানে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ২৭২। ঠিক এক মাস আগে এই শহরে সংক্রমণ ও মৃতের পরিসংখ্যান ছিল যথাক্রমে ৮ হাজার ৮৩৪ ও ৫৬।

তবে, সোলাপুর ও কোলহাপুরের মতো জেলায় মৃত্যু বেড়েছে। সোলাপুরে নতুন করে ৪৯ জনের এবং কোলহাপুরে ৮৩ জনের মৃত্যু হয়েছে। যা উদ্বেগ বাড়িয়েছে ওই দুই জেলা প্রশাসনের। রাজ্য সরকারের এক আধিকারিকের মতে, সংক্রমণ কমলেও, আরও কয়েক সপ্তাহ রাজ্যে মৃত্যু বাড়বে।

স্বাস্থ্য দফতরের বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজ্যে সুস্থতার হার ৯০.১৯ শতাংশ। মৃত্যুর হার ১.৫৩ শতাংশ। 

সেরা শিরোনাম

Bishnu Prasad Sharma : বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget