এক্সপ্লোর

Maharashtra NCP Crisis: অজিত-পদক্ষেপের পিছনে শরদ-মস্তিষ্ক! ইঙ্গিত রাজ ঠাকরের

Maharashtra Politics Crisis: রাজ ঠাকরের দাবি, প্রফুল্ল প্যাটেল, দিলীপ ওয়ালসে, ছগন ভুজবলের মতো নেতারা শরদ পওয়ারের আশীর্বাদ ছাড়া নিজে থেকে অজিত পওয়ারের হাত ধরেছেন বলে তাঁর মনে হয় না।


মুম্বই: ঠিক একবছর আগে শিবসেনায় গৃহযুদ্ধ হয়েছিল। তাতে ওলটপালট হয়ে গিয়েছিল মহারাষ্ট্রের পটচিত্র। বদলে গিয়েছিল সরকারও। আর তার প্রায় এক বছর পরে ফের গৃহযুদ্ধ। এবার এনসিপি শিবিরে। শরদ পওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একাধিক বিধায়ককে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের বিজেপি-একনাথ শিন্ডে সরকারে যোগ দিয়েছেন অজিত পওয়ার। তাঁর সঙ্গে রয়েছেন প্রফুল্ল প্যাটেল, ছগন ভুজবলের মতো এনসিপির বর্ষীয়ান নেতারা। এই ঘটনায় এবার খোদ শরদ পওয়ার দিকেই ইন্ধনের ইঙ্গিত এমএনএস-নেতা রাজ ঠাকরের। 

গোটা ঘটনায় শরদ পওয়ার কিছু জানতেন না বলে যেভাবে দেখানো হচ্ছে, তা ঠিক নয় বলেই সন্দেহ প্রকাশ করেছেন রাজ ঠাকরে। এমনকী এই নাটকীয় রাজনৈতিক ঘটনার পিছনে শরদ পওয়ারের মস্তিষ্কও থাকতে পারে বলে একটি সাংবাদিক বৈঠকে দাবি করেছেন তিনি। সংবাদ মাধ্যম সূত্রের খবর, রাজ ঠাকরের দাবি, প্রফুল্ল প্যাটেল, দিলীপ ওয়ালসে, ছগন ভুজবলের মতো নেতারা শরদ পওয়ারের আশীর্বাদ ছাড়া নিজে থেকে অজিত পওয়ারের হাত ধরেছেন বলে তাঁর মনে হয় না। 

মহারাষ্ট্রে এমন রাজনৈতিক পটপরিবর্তনের কড়া সমালোচনা করেছেন এককালে বালাসাহেব ঠাকরের ছায়াসঙ্গী তাঁর ভাইপো এবং এমএনএস-এর প্রতিষ্ঠাতা রাজ ঠাকরে। 

এদিনই দুই বৈঠক:
বুধবার মুম্বইয়ে দুটি পৃথক জায়গায় মিটিং ডেকেছেন শরদ এবং অজিত। এনসিপির নামেই ডাকা হয়েছে দুটি আলাদা মিটিং। দুপক্ষের তরফেই পোস্টার-ফ্লেক্সে ছেয়ে গিয়েছে নানা এলাকায়। কোথাও শরদ পওয়ারের নামে দলের নেতা-কর্মী-বিধায়কদের মিটিংয়ে যোগ দিতে বলা হয়েছে, কখনও আবার অজিত পওয়ারের নাম নিয়ে বাস্তবোচিত সিদ্ধান্ত নেওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে। শরদ পওয়ার শিবিরের তরফে একটি হুইপ জারি করা হয়েছে। দলের টিকিটে জেতা সব বিধায়ককে এদিন ১টার সময় মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে হওয়ার মিটিংয়ে হাজির থাকতে বলা হয়েছে। উল্টোদিকে বান্দ্রায় অজিত শিবিরের তরফে মিটিং ডাকা হয়েছে। অজিত পওয়ার দাবি করেছিলেন এনসিপির ৫৩ জন বিধায়কের মধ্যে ৪৩ জনের সমর্থন তাঁর সঙ্গে রয়েছে। সেই দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছিল শরদ পওয়ার শিবিরের তরফে। ফলে এদিনের দুটি বৈঠক কার্যত দুই শিবিরের শক্তিপরীক্ষার লড়াই বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, মহারাষ্ট্রের বিজেপি-একনাথ শিন্ডের শাসক শিবিরে যোগ দেওয়ার পরে অজিত পওয়ার দাবি করেছিলেন, এনসিপি দল হিসেবেই শাসক শিবিরে যোগ দিয়েছে। তাঁরা দল বদল করেননি। 

আরও পড়ুন: কোন শেয়ার কিনবেন জুলাইতে ? আইটিসি, এসবিআই ছাড়াও কারা দেবে ২৫ শতাংশ লাভ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget