এক্সপ্লোর

Pune Bridge Collapse : পুণেয় ভেঙে পড়ল সেতু, মৃত একাধিক, আহত বহু, ২৫ থেকে ৩০ জনের ডুবে যাওয়ার আশঙ্কা, মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে !

Maharashtra Pune Bridge Collapse Update: অঘটন যেনও কিছুতেই থামছে না, আবার এল খারাপ খবর , মহারাষ্ট্রের পুণেয় সেতু ভেঙে ফের মর্মান্তিক ঘটনা

নয়াদিল্লি: মহারাষ্ট্রের পুণেয় ভেঙে পড়ল সেতু। এখনও অবধি ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ৫।  ২৫ থেকে ৩০ জনের ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন, এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে উড়ানে বিভ্রাট, কলকাতামুখী বিমানের যান্ত্রিক ত্রুটি !

এদিন পুণের ইন্দ্রায়নী নদীর ওপর সেতুর একাংশ ভেঙে পড়ে। উত্তাল নদীতে ভেসে গেলেন ২৫-৩০ জন পর্যটক। কয়েকজন পর্যটকের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কুণ্ডমালা পারাপার করার জন্য সেতুর একাংশ ভেঙে পড়ে মৃত একাধিক। সেতুর ওপর ছিলেন বেশ কয়েকজন পর্যটক। শেষ অবধি পাওয়া খবরে, ৩ জনকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে NDRF-এর ২টি দল। পুরনো জরাজীর্ণ সেতুতে কীভাবে এত পর্যটক ওঠার অনুমতি পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।  

পুণেতে সেতু ভেঙে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'পর্যটকদের তলিয়ে যাওয়ার খবর হৃদয়বিদারক। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা জানাই', প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারের আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, দেখুন দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা। কিন্তু মনে রাখতে হবে, দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার অভ্যাষ, সেটা কিন্তু বিজেপির আছে। যখন কলকাতায় পোস্তা উড়ালপুর ভেঙে পড়েছিল, তখন প্রধানমন্ত্রী এসে বলেছিলেন, অ্যাক্ট অব ফ্রড। তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী ওখানে গিয়ে বলুন, বিজ্র ভেঙে পড়া বা গুজরাতের দুর্ঘটনা অ্যাক্ট অব ফ্রড।আমরা সবসময়েই মানি দুর্ঘটনা মানে দুর্ঘটনা, দুর্ঘটনা নিয়ে রাজনীতিটা তো বিজেপি করে, আর প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বাণী আছে। তাহলে আশা করি মহারাষ্ট্রের ঘটনাতেও প্রধানমন্ত্রী একই কথা বলবেন।'

অপরদিকে, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, পোস্তার বিপর্যয়ের সঙ্গে পুণের সেতু বিপর্যয়ের কোনও সম্পর্ক আছে বলে আমাদের জানান নেই। পোস্তার বিপযয়ের পরে যে মানুষগুলি মারা গেছেন, যাদের পরিবার সর্বশান্ত হয়েছে, সেইসব পরিবারগুলির পাশে তৃণমূল কংগ্রেস কতটা দাঁড়িয়েছিল, সেটা মানুষের জানা। যাবার বেলায় এধরণের বিতর্ক থেকে নিজেকে, এবং দলকে দূরে রাখলে, তাঁদেরই ভাল হবে।

 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget