এক্সপ্লোর

Temple Accident : প্রবল বৃষ্টিতে ভাঙল মন্দিরের পাঁচিল ! হুড়মুড়িয়ে ভাঙল টিনের চাল, মুহূর্তে মৃত্যু অনেকের, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

মহারাষ্ট্রে মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা, প্রাচীর ও টিনের ছাউনি ভেঙে মৃত ৬, ঝড়-বৃষ্টির মধ্যেই ঘটে বিপর্যয়

ভয়াবহ দুর্ঘটনা। পুজো দিতে এসে পরপর মৃত্যু। মহারাষ্ট্রের সাংলি জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১২ থেকে ১৪ জন। প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে মন্দির চত্বরের একটি প্রাচীর এবং টিনের ছাউনি ভেঙে পড়তেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।মঙ্গলবার সন্ধ্যায় সাংলি জেলার জাঠ তহসিলের মোথেওয়াড়ি গ্রামের মারগুদেবী মন্দিরে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মন্দিরে ছিলেন প্রায় ৩৫০ জন ভক্ত

পুলিশ সূত্রে খবর, প্রতি মঙ্গলবারই ওই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। ঘটনার সময় মন্দির চত্বরে প্রায় ৩৫০ জন উপস্থিত ছিলেন।সাংলির পুলিশ সুপার তুষার দোশি জানিয়েছেন, সন্ধ্যায় আচমকা প্রবল ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টির থেকে মাথা বাঁচাতে বহু ভক্ত মন্দির চত্বরের একটি দেওয়াল এবং টিনের ছাউনির নীচে আশ্রয় নেন।  ঠিক সেই সময়ই দেওয়াল ও টিনের কাঠামোটি ভেঙে পড়ে যায়। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বহু মানুষ।

মৃতদের পরিচয় প্রকাশ

পুলিশ মৃতদের পরিচয় প্রকাশ করেছে। মৃতদের মধ্যে রয়েছেন—

  • সঙ্গীতা রামগুন্ডা চৌধুরী (৩০)
  • তাঁর বোন মঙ্গল ভাউসাহেব মোথে (৩২)
  • তাঁদের বাবা শঙ্কর আবা লোকহান্ডে (৬০)
  • অরুণ বিষ্ণু গেজাগে (১৪)
  • সোন্যা লক্ষ্মণ গেজাগে (১৪)
  • কোন্ডিবা রাউবা গেজাগে বৈভব (৬৫)

জানা গিয়েছে, মৃতদের মধ্যে কয়েকজন কর্ণাটকের বিজয়পুরা জেলার বাসিন্দা ছিলেন।

আহতদের হাসপাতালে ভর্তি

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও স্থানীয় প্রশাসন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৬ বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে

প্রবল ঝড় ও বৃষ্টির জেরে কাঠামো দুর্বল হয়ে পড়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ও নির্মাণের মান নিয়েও তদন্ত শুরু করেছে প্রশাসন।

শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi ) । প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক্স-এ পোস্ট করে জানানো হয়েছে, সাংলিতে প্রাচীর ধসে প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তদন্ত শুরু প্রশাসনের

প্রবল ঝড়ে কাঠামো দুর্বল হয়ে পড়েছিল কি না, অথবা নির্মাণে কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু করেছে প্রশাসন।              

সেরা শিরোনাম

Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
ABP Ananda Top 10,12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget