এক্সপ্লোর

Mahua Moitra Marriage: বিয়ে করলেন মহুয়া মৈত্র, একা থেকে দোকা হলেন আরও এক রাজনীতিক, চিনে নিন পাত্রকে

Mahua Moitra Wedding: জার্মানিতে বিবাহ সম্পন্ন হয়েছে তাঁদের। তবে সেকথা এতদিন ঘুণাক্ষরেও টের পায়নি।

কলকাতা: বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিজু জনতা দলের নেতা পিনাকি মিশ্রের সঙ্গে চার হাত এক হল তাঁর। ৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মহুয়া ও পিনাকি। জার্মানিতে বিবাহ সম্পন্ন হয়েছে তাঁদের। তবে সেকথা এতদিন ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। এমনকি দলের অনেকেই জানতেন না বলে খবর। মহুয়ার বিয়ের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে কেক কাটার ছবি দিয়ে সকলকে শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন মহুয়া। (Mahua Moitra Marriage)

সংসদে জ্বালাময়ী ভাষণের জন্য়ই পরিচিত কৃষ্ণনগরের সাংসদ মহুয়া। আবার তাঁকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। রাজনৈতিক জীবন তো বটেই, মহুয়ার ব্যক্তিগত জীবনও বরাবর চর্চিত থেকেছে। এহেন মহুয়া কাকে বিয়ে করেছেন, সেই নিয়ে কৌতূহলের শেষ নেই। তবে পিনাকি রাজনীতির দুনিয়ারই মানুষ। পুরীর চার বারের সাংসদ তিনি। গতবছর তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। পুরীতে জয়ী হন বিজেপি-র সম্বিত পাত্র। (Mahua Moitra Wedding)

মহুয়া ও পিনাকি এ নিয়ে কোনও বিবৃতি দেননি এখনও পর্যন্ত। তবে মহুয়ার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে, ডেনমার্কের ফাইন্যান্সার লার্স ব্ররসনের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। পিনাকিও আগে বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী সঙ্গীতার সঙ্গে এক ছেলে ও এক মেয়ে হয় তাঁর। এক সময় আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের সঙ্গে মহুয়ার সম্পর্ক নিয়েও জোর চর্চা ছিল লুটিয়েন্স দিল্লিতে। পোষ্যের উপর অধিকার নিয়ে আইনি টানাপোড়েনও হয় তাঁদের মধ্যে। তবে পিনাকির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা টের পাননি কেউ।

আমেরিকায় উচ্চশিক্ষা সম্পূর্ণ করে JPMorgan Chase-এ ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসেবে একসময় কাজ করেছেন মহুয়া। সংস্থার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০০৯ সালে সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। প্রথমে কংগ্রেসে যোগ দেন মহুয়া। রাহুল গাঁধীর বিশ্বস্তও ছিলেন। ২০১০ সালে তৃণমূলে যোগ দেন মহুয়া।  অন্য দিকে, পিনাকি সুপ্রিম কোর্টের আইনজীবীও। ১৯৯৬ সালে প্রথম বার তিনি কংগ্রেসের টিকিটে পুরী থেকে জয়ী হয়েছিলেন। পরে নবীন পট্টনায়েকের BJD-তে যোগ দেন. ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত পর পর তিন বার সাংসদ নির্বাচিত হন এর পর।

সরকারি রেকর্ড বলছে, মহুয়ার বয়স ৫০, পিনাকির ৬৫। সম্প্রতি বিয়ের আসনে বসা, বিজেপি নেতা দিলীপের বয়সও ৬০ পেরিয়েছে। বয়সে বিয়ে কেন জানতে চাইলে, সেই সময় দিলীপ জানিয়েছিলেন, রাজনীতিকদের অনেক সময়ই বিয়ে করতে দেরি হয়ে যায়। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে এতদিন তা এড়িয়েই চলতেন মহুয়া। তবে এবার তিনিও নতুন জীবনে পা রাখলেন। নেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party: CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget