এক্সপ্লোর

কেন ভাঙল ফরাক্কা সেতু, গার্ডার বসানোর সময় পদ্ধতিগত ত্রুটি? উঠেছে প্রশ্ন

তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, পদ্ধতিগত ত্রুটি ছিল না। নিয়ম অনুযায়ী, লঞ্চারের মাধ্যমে দুটি পিলারের মাঝে গার্ডার বসাতে হয়। এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়েছিল কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মালদা: মালদার নির্মীয়মাণ দ্বিতীয় ফরাক্কা সেতু বিপর্যয়ে নতুন তথ্য সামনে এসেছে। এ ধরনের সেতুকে বলে প্রি স্ট্রেস গার্ডার ব্রিজ বা প্রি স্ট্রেস গার্ডার অ্যান্ড ডাবল পায়ার ব্রিজ। প্রথমে ভাঙে বিয়ারিং। এরপর সেতুরই দুটি জায়গায় গার্ডার ভাঙে। গার্ডার বসানোর সময় পদ্ধতিগত ত্রুটি ছিল কিনা, উঠছে প্রশ্ন। সেতু তৈরির দায়িত্বে ছিল আরকেইসি নামে অন্ধ্রের এক সংস্থা ও চিনা সংস্থা কোয়ান্ট রো, ৫০-৫০ অংশীদারিত্বে। নিয়ম অনুযায়ী, লঞ্চারের মাধ্যমে দুটি পিলারের মাঝে গার্ডার বসাতে হয়। এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়েছিল কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এলাকাবাসীর দাবি, সেতু তৈরিতে ব্যবহার করা হয় নিম্নমানের সামগ্রী। তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, পদ্ধতিগত ত্রুটি ছিল না। সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতদের একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়র। অন্যজন দিল্লির বাসিন্দা। সেতু দুর্ঘটনায় আহত তিনজনই শ্রমিক। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের পার্ক সার্কাসের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃত ইঞ্জিনিয়ার ৪০ বছরের কে শ্রীনিবাস রাও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। অন্যজনের বয়স ২৬, নাম সচিন প্রতাপ। আহত রঞ্জন কুমার বিহারের ঔরঙ্গাবাদের বাসিন্দা। তাঁর মাথা, কোমর ও পায়ে আঘাত রয়েছে। ভেন্টিলেশনে রয়েছেন বছর তেইশের ওই শ্রমিক। আরেক শ্রমিক বছর সাতাশের মুকেশ পাণ্ডে বারাণসীর বাসিন্দা। তাঁর কোমর ও পায়ে আঘাত রয়েছে। তৃণমূল র ঘটনার সম্পূর্ণ দায় চাপিয়েছে কেন্দ্রের ওপর। মালদা জেলা পরিষদের সহ সভাধিপতি চন্দনা সরকার উচ্চ পর্যায়ের তদন্ত চেয়েছেন, বলেছেন, গতকাল রবিবার থাকায় হতাহতের সংখ্যা কম হয়েছে, না হলে ৫০-এর বেশি মানুষ মারা যেতে পারতেন। পুলিশ অবশ্য বলেছে, রিপোর্ট পেলে যথাযথ ব্যবস্থা নেবে তারা। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ সোম বলেছেন, পরিকাঠামো তৈরির সময় পদ্ধতিগত সব জায়গাগুলির এখনই পুনর্মূল্যায়ন জরুরি, ওই সব ক্ষেত্রে নিশ্চয় গলদ আছে। আবার ভাঙা সেতু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সেতু তৈরি নিয়ে চলছে কাটমানির খেলা, কায়েম হয়েছে মস্তানরাজ, দাবি তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর। বিজেপির খগেন মুর্মূ বলেছেন, নির্মীয়মাণ সেতু কীভাবে ভেঙে পড়ল, দুর্ঘটনার জন্য কারা দায়ী তা নিয়ে তদন্ত হোক। যে অপরাধী শাস্তি দেওয়া হোক তাকে।

সেরা শিরোনাম

Bus Accident: গণেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..
গণেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..
Tapas Roy On Sudip: পুরভোটে সুদীপ প্রার্থী হলে প্রচারে নামবেন তাপস রায়, বললেন,
পুরভোটে সুদীপ প্রার্থী হলে প্রচারে নামবেন তাপস রায়, বললেন,"দল চাইলে সুদীপের হয়ে প্রচার করব, পদযাত্রা করব"
West Bengal News Live : বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভকাণ্ডে কংগ্রেস নেতার জামিন
বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভকাণ্ডে কংগ্রেস নেতার জামিন
Sajal Ghosh On NCPI:
"BJP ২০৯টা আসনেই জেতার সম্ভাবনা রাখে,এখন যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়..”, পুরভোট নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সজলের

ভিডিও

NCPI News:
NCPI News:
NCPI News:
NCPI News: বাকি ৩ জন NDA-কে সমর্থন করলেও সরাসরি BJP-তে যাবে না: Jagadish Chandra Barma Basunia | TMC
NCPI on BJP:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget